শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ভোমরা সীমান্তে উইনসরেক্স মাদকসহ আটক-২

আবু সাঈদ, সাতক্ষীরা : সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে ১৯৯ বোতল উইনসরেক্স নামক মাদকসহ দুই চোরাকারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি।

রবিবার রাতে সদরের ভোমরা (পূর্বপাড়া) এলাকার জনৈক আম্বিয়া মেম্বারের বাড়ির সামনে আটক করা হয়।

আটককৃতরা হলেন- ভোমরা দক্ষিণপাড়া এলাকার ওয়াজেদ গাজীর ছেলে মো. ইসমাইল গাজী (৩৫) ও ভোমরা পূর্বপাড়া এলাকার মো. ইব্রাহিম গাজীর ছেলে মো. ইসমাইল গাজী (৩৫)।
তারা দুজনেই চিহ্নিত মাদক চোরাকারবারি বলে জানিয়েছে পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই দেব কুমার দাস, এএসআই মো. নাসির উদ্দিন, এএসআই বিএম তৌহিদুজ্জামান, এএসআই মো. শাহানুর আলম সঙ্গীয় ফোর্সের সহায়তায় ভোমরা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ভারত থেকে চোরাপথে আসা ১৯৯ বোতল উইনসরেক্স নামক মাদকসহ দুই জনকে আটক করা হয়। উদ্ধার করা কোডিন মিশ্রিত উইনসরেক্স ফেনসিডিলের বিকল্প মাদক হিসেবে সেবন করছে মাদকাসক্তরা।

এ বিষয়ে সাতক্ষীরা থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার