শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার রসুলপুরে মা মটরস ৮ দলীয় গাদন খেলা অনুষ্ঠিত

ওমর ফারুক বিপ্লব : সাতক্ষীরা শহরে রসুলপুর গ্রামে সার্কিট হাউজ মোড়ে মৎস্য অফিসের সামনের মাঠে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মা মটরস ৮ দলীয় গাদন খেলার প্রতিযোগিতা। বুধবার (১জানুয়ারি) বিকাল ৩ ঘটিকার সময় গাদন খেলা শুরু হয়। একসময় এই খেলা ছিলো গ্রামীণ জনগোষ্ঠী ও খেটে খাওয়া মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম। কিন্তু কালের আবর্তে খেলাটি আজ হারিয়ে যেতে বসেছে। গ্রাম বাংলার হারানো ঐতিহ্য ফেরাতে এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরতে রসুলপুর জুনিয়ারদের আয়োজনে এই গাদন খেলার আয়োজন করা হয়। আর এ খেলা দেখতে শহরের নানা প্রান্ত থেকে ছুটে আসেন সব বয়সের অসংখ্য দর্শক।

মা মটরস ৮দলীয় গাদন খেলায় সভাপতিত্ব করেন আতিকুর রহমান খাঁন ছট্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর, মোঃ নাছির উদ্দীন খান, খলিল সরদার মোঃ সাঈদ সরদার, মোঃ রফিকুল ইসলাম প্রমূখ। ব্যবস্থাপনায় ছিলেন বিশিষ্ঠ সমাজসেবক ও মা মটরস এর স্বত্বাধিকারী জিল্লুর রহমান। রসুলপুরে মা মটরস ৮ দলীয় গাদন খেলার আয়োজন কমিটিতে ছিলেন মোঃ শফি, মোঃ লতিফ, মোঃ আনিছুর রহমান, মোঃ আলম, মোঃ নাজমুল, মোঃ হাফিজুল, মোঃ শিমুল, মোঃ মোকলেছুর রহমান, মোঃ সাঈদ,বাবু প্রমূখ।

মা মটরস ৮দলীয় গাদন খেলা বিকাল থেকে শুরু হয়ে রাত ১১টায় ফাইনাল খেলার মধ্যেদিয়ে শেষ হয়। ফাইনাল খেলায় অংশ নেয় মেল্লিক পাড়া গাদন দল ও বাটরা গাদন দল। ফাইনাল খেলায় মেল্লিক পাড়া ২-০ গাদনে বাটরা গাদন দলকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়। খেলার শেষে পুরস্কার বিতারণ করেন চ্যাম্পিয়ান ও রানার্সআপদের একটি করে ছাগল উপহার দেওয়া হয়। গাদন খেলা শেষে উভয় দলের খেলোয়ারবৃন্দ গ্রামীণ ঐতিহ্যের এ খেলা দর্শকদের উপহার ও আনন্দ দিতে পেরে তারাও খুশি।

একই রকম সংবাদ সমূহ

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনাবিস্তারিত পড়ুন

দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

‎সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক বিশিষ্ট সমাজ সেবকবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল