মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার রসুলপুর গ্রামের শরবতের বাড়ির সামনের রাস্তাটি বেহাল দশা! ভোগান্তিতে হাজারো মানুষ

ওমর ফারুক বিপ্লব: সাতক্ষীরা শহরে রসুলপুর গ্রামের শরবতের বাড়ির সামনের রাস্তাটি ১৮ বছরের মধ্যে সংস্কার না হওয়ায় ভুগান্তিতে হাজারো মানুষ। কোথাও পানি, কোথাও রাস্তাটি খানাখন্দে ভরা।

সাতক্ষীরা পৌরসভা ৯ নম্বার ওয়ার্ডের রসুলপুর গ্রামের শরবতের বাড়ির সামনে হতে সেলিমের দোকান পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।প্রতিদিন এই রাস্তা দিয়ে অসংখ্য মানুষ যাতায়াত করেন।
সরেজমিনে যেয়ে দেখা গেছে, এ রাস্তার ইট উঠে গিয়ে ছোট-বড় খানাখন্দে পরিণত হয়েছে।

অনেক জায়গায় রাস্তার দু’ধারের মাটি সরে গিয়ে রাস্তাগুলো ভেঙে পড়েছে। ব্যাটারিচালিত ইজিবাইক, ভ্যানগাড়ি ও মোটরসাইকেল আরোহীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাগুলো ডুবে কাঁদা সৃষ্টি হয়। যার ফলে এ রাস্তা দিয়ে আর চলাচল করা যায় না।

সেজন্য এই রাস্তাটি দ্রুত উন্নয়ন সাধন ও দুর্ভোগ লাঘবে স্থানীয় জনপ্রতিনিধিগণ ও স্থানীয় সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয়রা।
রসুলপুর গ্রামের মোকলেছুর রহমান বলেন, একটু বৃষ্টি হলেই এই রাস্তাটি পানিতে তলিয়ে যায় আর শুকনো মৌসুমে এই রাস্তা দিয়ে আমরা হেঁটে যেতে পারি না। আমরা সরকারের কাছে আবেদন জানাই অতি দ্রুত রাস্তাটি সংস্কার করার জন্য।

রসুলপুর গ্রামের রুবেল বলেন, নির্বাচন আসলে অনেক ব্যক্তিই ভোটের জন্য আমাদের গ্রামে এসে দৌড়ঝাঁপ করেন। অথচ ভোটের পরে নির্বাচিত প্রতিনিধিরা আমাদের এই রাস্তাটির প্রতি কোন নজর দেয় না। আমরা প্রায়ই অনেক জন প্রতিনিধিদের দৃষ্টিগোচর করলেও তারা বরাবরই উদাসীন। তাই গ্রামবাসীর পক্ষ থেকে এই রাস্তটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি বিনীত অনুরোধ করছি।

এ বিষয়ে সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ শফিক-উদ-দৌলা (সাগর) বলেন, রাস্তাটি অনুপযোগী হয়ে পরেছে বিষয়টি আমি জানি তবে রাস্তাটি টেন্ডার হয়েছে,এক দুই সপ্তার মধ্যে রাস্তার কাজ শুরু হবে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক