বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার শ্যামনগরে নদীর চরে অবৈধ স্থাপনা

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে প্রকাশ্যে দিবালোকে খোলপেটুয়া নদীর চর দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থাণীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে।

শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর উত্তর ভামিয়া এলাকায় খোলপেটুয়া নদীর চর দখলে নিয়ে এই স্থাপনা তৈরি করছেন তিনি।

স্থানীয়দের দাবি, ক্ষমতার দাপট দেখিয়ে তিনি নদীর পরিবেশ ও জীববৈচিত্র্যকে হুমকিতে ফেলে অবৈধভাবে এ কাজ করছেন। এতে এলাকার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

স্থানীয় এলাকাবাসী জানান, রবিউল মেম্বার বেশ কিছুদিন ধরে নদীর পাড়ে মাটি ফেলে চর ভরাটের কাজ করেছেন। এরপর সেখানে তিনি ব্যক্তিগত ব্যবসায় প্রতিষ্ঠানের স্থাপনা নির্মাণের কাজও শুরু করেছেন।

এলাকাবাসী আরো জানান, নদী দখলকারী প্রভাবশালী ওই ইউপি সদস্য জানে যে, ভরাটের কাজটি একবার সম্পূর্ণ হলে তা আর সহজে সরানো যাবে না। এজন্য তাড়াহুড়ো করে তিনি এ কাজ শেষ করার চেষ্টা করছেন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, ইউপি সদস্য হয়ে প্রকাশ্যে এমনভাবে নদী দখলের কাজ চালালেও রহস্যজনক ভাবে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে। তারা।

এলাকাবাসীর দাবি, অবৈধ দখল অবিলম্বে বন্ধ করা না হলে ভবিষ্যতে নদীর পাড়ে আরও দখলের ঘটনা ঘটবে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন যাতে নদীর পরিবেশ রক্ষা করা যায় এবং অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

দখল হওয়া ওই স্থান থেকে মাত্র ১০০ ফুট দূরত্বে প্রায় ৪০০ ফুট নদীর চর দেবে গেছে উল্লেখ করে স্থানীয়রা জানান, নদীর চর দখলের এই ঘটনাটি পরিবেশের জন্য মারাত্মক হুমকি। নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় পানি প্রবাহের গতিপথ পরিবর্তন হতে পারে, যা ভবিষ্যতে বড় ধরনের ভাঙনের কারণ হতে পারে।

এ বিষয়ে জলবায়ুকর্মী শাহিন আলম বলেন, নদীর চর দখল করে স্থাপনা নির্মাণ করা কেবল অবৈধই নয়, এটি পরিবেশের ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে। ফলে অতি দ্রুত ওই অবৈধ স্থাপনাসহ উপকূলে অঞ্চলের সকল নদী ও খালের অবৈধ দখল উচ্ছেদ করে নদী ও খালের স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে হবে।

দখলের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইউপি সদস্য রবিউল ইসলাম বলেন, ওখানে আমার একটি ঘর ছিল। সেখানে মাছের রেনু পোনা ক্রয়-বিক্রি করা হতো। এছাড়াও যেহেতু আমি একজন জনপ্রতিনিধি এজন্য এলাকার মানুষের বসার জন্য একটা ঘর তৈরি করছি।

পানি উন্নয়ন বোর্ড বিভাগ -১-এর উপ-সহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা (শ্যামনগর পওর শাখা) মোঃ ফরিদুল ইসলাম দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখ করে জানান, এটি আমাদের অগোচরে হয়েছে। নদীর জায়গায় এভাবে স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ