বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ৪টি আসনে জয়ী হতে কাজ করছে জেলা বিএনপি : ড. মনিরুজ্জামান

আবুল কাসেম: সাতক্ষীরা-৪ সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ড. মো. মনিরুজ্জামান বলেছেন, বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্য, গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে বিএনপি রাস্ট্রপরিচালনার দায়িত্ব পেলে ৩১ দফার ভিত্তিতে রাস্ট্র পরিচালনা করা। এলক্ষ্যে সাতক্ষীরার ৪টি আসনে সাংগঠনিক শক্তিবৃদ্ধিসহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করতে কাজ করছে জেলা বিএনপিসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।

তিনি আরও বলেন, ২০০৯ সাল থেকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি সাতক্ষীরা-৪ সংসদীয় আসনে গণমানুষের সুখে-দুখে পাশে আছেন। তাই তিনি আশা করেন, নির্বাচনে ধানের শীষের প্রার্থী হলে, তিনি সাতক্ষীরা-৪ আসনে বিজয়ী হবেন।

ড. মনির শুক্রবার বিকেলে সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি নির্বাচিত হলে, উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, জলাবদ্ধতা-লবনাক্ততা দূরীকরণ, পাশ্চাত্য বিশ্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বেকার তরুণ-তরুণীদের ফ্রিল্যান্সিংসহ কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করে স্বাবলম্বী করবেন।

মতবিনিময়কালে সাতক্ষীরায় কর্মরত বিপুল সংখ্যক ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হকবিস্তারিত পড়ুন

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
  • সংরক্ষিত এমপি ফেরদৌসীর আসন শূন্য ঘোষণা