মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় এমপি রবির মায়ের মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল

সাতক্ষীর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির মাতা মেহেরুন নেছার ২৬তম মৃত্যুবার্ষিকীতে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) বাদ যোহর শহরের মুনজিতপুরস্থ পারিবারিক গোরস্থান সংলগ্ন পা্েঞ্জগানা মসজিদে আলীতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরার বিভিন্ন উন্নয়নের দিকপাল মহান মুক্তিযুদ্ধকালীন ক্যাম্প মোটিভেটর মরহুম মীর ইশরাক আলী ইসু মিয়ার স্ত্রী মরহুমা মেহেরুন নেছা যুদ্ধকালীন সময়ে দেশের জন্য ও দেশের স্বাধীনতার জন্য বীর মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন। তিনি তার জীবদ্দশায় পরহেজগার ও মহীয়সী নারী ছিলেন। ইসলামী পারিবারিক ব্যবস্থার মধ্য দিয়ে জীবন যাপন করেছেন। তিনি ১৯৯৬ সালের ৮ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেছিলেন।

বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি তার মাতা মেহেরুন নেছার ২৬তম মৃত্যুবার্ষিকীতে তার পিতা-মাতাসহ পরিবারের যারা মৃত্যুবরণ করেছেন সকলের রুহের মাগফিরাত কামনার জন্য দোয়া চেয়েছেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সদর এমপি’র একান্ত ব্যক্তিগত সহকারি শেখ মাহফুজুর রহমান, পা্েঞ্জগানা মসজিদে আলী পরিচালনা কমিটির সভাপতি রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শফি উদ্দিন, মাওলানা শাহাজান সিরাজী, সাতক্ষীরা আহছানিয়া মিশন মসজিদের মুয়াজ্জিন ইসলামী সংগীত শিল্পী হাফেজ ইব্রাহীম খলিল, পা্েঞ্জগানা মসজিদে আলী’র ইমাম হাফেজ আবুবক্কর সিদ্দীক, আজম খান ও আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা আহছানিয়া মিশন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়া।

এসময় পা্েঞ্জগানা মসজিদে আলী’র মুসুল্লী ও হাফেজে কোরআনরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ

নিজস্ব প্রতিতিধি : সাতক্ষীরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সমাবেশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া