শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় পুলিশ পরিচয়ে ডাকাতির অভিযোগে ৬ ব্যক্তি আটক, অস্ত্র-গুলি জব্দ

সাতক্ষীরায় পুলিশ পরিচয়ে ডাকাতির অভিযোগে দলনেতা শরীফ হাসানুল বান্নাসহ ৬ ব্যক্তিকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

সোমবার ভোররাতে শরীফ বান্নাকে সদর উপজেলার মাগুরা বৌ-বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে জব্দ করা হয় বিদেশি পিস্তল,গুলি,হ্যান্ডক্যাপসহ ডাকাতি করার অন্যন্য সামগ্রী। এর আগে অপর ৫ ডাকাতকে শনিবার বিকেলে সদর উপজেলার ঝাউডাঙ্গা এলাকা থেকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, সদর উপজেলার নারানজোল এলাকার শরীফ হাসানুল বান্না ওরফে সুমন,কাশেমপুর গ্রামের সাব্বির হোসেন,পাথরঘাটা গ্রামের হাফিজুর রহমান,গোবিন্দকাটি গ্রামের জাহিদ হোসেন ও আকরামুল মোড়ল ও কালিগঞ্জ থানার সোনাতলা এলাকার রাশিদুল ইসলাম।

সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, সাতক্ষীরা পৌরসভার মধুমোল্লারডাঙ্গী এলাকার গরু ব্যবসায়ী শেখ আনোয়ারুল ইসলাম ও তার ছেলে রিফাত হোসেন গরু বিক্রির ২লাখ ৭০ হাজার টাকা নিয়ে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে যশোর-সাতক্ষীরা সড়কের ওয়ারিয়া পূজা মন্ডপের সামনে আসলে তাদেরকে গতিরোধ করে পুলিশ পরিচয়ে একদল ডাকাত। মাদকদ্রব্য থাকার মিথ্যা অভিযোগ তুলে তাদেরকে মাইক্রোবাসে তুলে নিয়ে টাকা কেড়ে নেয় ডাকাতরা।

ঝাউডাঙ্গা বাজার পার হয়ে বাবা শেখ আনোয়ারুল ইসলাম ও তার ছেলে রিফাত হোসেনকে মাইক্রোবাস থেকে তাদেরকে নামিয়ে দেওয়ার চেষ্টাকালে তাদের চিৎকারে স্থানীয়দের সহায়তায় ৫ ডাকাতকে আটক করে পুলিশ। তবে পালিয়ে যায় দলনেতা শরীফ হাসানুল বান্না। এঘটনায় ভুক্তভোগী শেখ আনোয়ারুল ইসলাম বাদি হয়ে সদর থানায় একটি মামলা করেন। যার নং-৫০।

এদিকে দলনেতা শরীফ হাসানুল বান্নাকে সোমবার ভোরে সদর উপজেলার মাগুরা বৌ-বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ডাকাতদের কাছ থেকে জব্দ করা হয় পুলিশের পোশাক,পরিচয়পত্র,বিদেশি পিস্তল,গুলি,হ্যান্ডক্যাপসহ ডাকাতি করার কাজে ব্যবহৃত অন্যান্য সামগ্রী। গ্রেপ্তারকৃতরা আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানান পুলিশ সুপার।

একই রকম সংবাদ সমূহ

চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন

মিঠুন সরকার, যশোর: সবুজ বাংলার বিস্তীর্ণ প্রান্তরজুড়ে এখন কৃষকের সাফল্যের সোনালি হাসি।বিস্তারিত পড়ুন

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য আট সদস্যের একটি কমিটিবিস্তারিত পড়ুন

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু এবং ১বিস্তারিত পড়ুন

  • জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী
  • বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ
  • আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
  • আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
  • পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
  • রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী
  • স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী