বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আইসিটি এ্যাক্ট স্বাধীন সাংবাদিকতায় বাধা

সাতক্ষীরায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন

‘দেশে অবাধ তথ্যপ্রবাহের সুযোগ থাকলেও ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীন সাংবাদিকতায় বাঁধা হয়ে দাঁড়িয়েছে। স্বাধীন সাংবাদিকতার জন্য প্রয়োজন আইনগত সুরক্ষা এবং অর্থনৈতিক নিরাপত্তা।’ এই দুইয়ের সমন্বয়ে সাহসের সাথে সত্য সংবাদ পরিবেশন করা গেলে সমাজ উপকৃত হয় বলে মন্তব্য করেছেন সাতক্ষীরার সাংবাদিক নেতৃবৃন্দ।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে সাতক্ষীরার ‘সাংবাদিক ঐক্য’ আয়োজিত এক সাংবাদিক সমাবেশে সোমবার এসব কথা বলেন তারা।

এসময় তারা আরও বলেন, ‘দেশে এখন বহু সংখ্যক সংবাদপত্র এবং টেলিভিশন তাদের মত প্রকাশ করতে পারলেও বাঁধা হয়ে দাঁড়িয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন। এই আইনের ফাঁদে পড়ে বহু সংবাদকর্মী নিগৃহীত হয়েছেন।’
এ ধরনের আইন পরিহার করে মুক্ত সাংবাদিকতা নিশ্চিত করতে পারলে গনতন্ত্র আরও শানিত হবে বলে উল্লেখ করেন তারা।

এনটিভির সাতক্ষীরা প্রতিনিধি সুভাষ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সাংবাদিক সমাবেশে আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি অধ্যক্ষ আনিসুর রহিম, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সহ.সভাপতি অধ্যক্ষ আশেক ই এলাহী, সাপ্তাহিক সূর্যের আলো সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, দেশ টিভির শরিফুল্লাহ কায়সার সুমন, ইন্ডিপেন্ডেন্ট টিভির আবুল কাশেম, মোহনা টিভির আব্দুল জলিল, বনিকবার্তার গোলাম সরোয়ার, দৈনিক কল্যানের কাজী শওকত হোসেন ময়না, ভোরের কাগজের ড. দিলীপ কুমার দেব, ফারুক রহমান, মুনসুর রহমান প্রমুখ সাংবাদিক।

বক্তারা বলেন, ‘গণমাধ্যমের প্রকৃত স্বাধীনতা ভোগ করতে হলে সাংবাদিকদের মধ্যকার রাজনৈতিক ও অন্যান্য দ্বন্দ্ব পরিহার করে একটি নির্দিষ্ট প্ল্যাটফর্মে আসতে হবে।’
এজন্য রাজধানী ঢাকা সহ দেশের সকল প্রান্তে থাকা মিডিয়া কর্মীদের সাথে একটি সমন্বয় গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন তারা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সমৃদ্ধ হোক বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির মতবিনিময়
  • ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা সভা
  • সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরার ধুলিহরে জনগনের ভালোবাসায় সিক্ত হলেন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার সিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইন
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় ড্রেনেজ, সবুজ এলাকা, জনস্বাস্থ্যের উন্নয়নে সমন্বয় দাবি