মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মুজিববর্ষ ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে সদর উপজেলা

সাতক্ষীরায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মুজিববর্ষ ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টে-২০২১ এর প্রথম সেমিফাইনালে তালা উপজেলাকে ২-১ গোলে হারিয়ে সদর উপজেলা প্রথম দল হিসেবে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।

সোমবার (২২ মার্চ) বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে। জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় মুজিববর্ষ ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের সদর উপজেলা বনাম তালা উপজেলার মধ্যে ১ম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

মুজিববর্ষ ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলায় উভয় দলের আক্রমণ পাল্টা আক্রমণের মাধ্যমে প্রথমার্ধের খেলা শেষ হয়।

দ্বিতীয়ার্ধের ১৬ মিনিটের মাথায় তালা উপজেলা দলের মধ্যে মাঠের খেলোয়াড়ের দূরপাল্লার শর্ট ঠেকাতে যেয়ে উল্টু গোল খেয়ে বসে সদর উপজেলা। ফলে তালা উপজেলা ১-০ গোলে এগিয়ে যায়। সদর উপজেলা দল গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে। ২য়ার্ধের ২২ মিনিটের মাথায় সদর উপজেলা দলের ১০ নাম্বার জার্সিধারি আইকে’র ফ্রি কীক থেকে দুর্দান্ত হেডে গোল পায়। এতে সদর উপজেলা দল সমতায় ফেরে। ফলে খেলা সদর উপজেলা দল ১-১ তালা উপজেলা দল এভাবে চলতে থাকে। খেলায় উভয় দল গোলের স্কোর আরও বাড়াতে ওঠে পড়ে খেলতে থাকে। সদর উপজেলা দলের প্রথম গোলের মিনিট পাঁচেকের ভিতর আবারও আইকে’র ডান পায়ের শর্টে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়ায়। ফলে সদর উপজেলা দল ২-১ গোলে এগিয়ে যায়। খেলার বাকি সময় আর কোন অঘটন না ঘটায় সদর উপজেলা দল ২-১ তালা উপজেলা দলে হারিয়ে প্রথম দল হিসাবে ফাইনালে পৌঁছে যায়।

সোমবারের ১ম সেমিফাইনাল খেলা মাঠে বসে উপভোগ করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তানজিল¬ুর রহমান, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. বদরুল ইসলাম খান বদু, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি শেখ নাসেরুল হক, বিশিষ্ট্য ক্রীড়া সংগঠক বীরমুক্তিযোদ্ধা হাসনে জাহিদ জজ, সাজেক্রীস অতিরিক্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, সাজেক্রীস সদস্য আ,ম আক্তারুজ্জামান মুকুল, ইকবাল করির খান বাপ্পি, ডিএফএর সদস্য আতিকুর রহমান ছট্টু, বাবর আলী, রুহল আমিন, জাহিদুর রহমান খান চৌধুরী, মাসুুুদ আলী, সাজেক্রীস সচিব শেখ মোস্তাক আহমেদ বাবলু প্রমুখ।

মঙ্গলবার (২৩মার্চ) বিকালে একই মাঠে ২য় সেমিফাইনালে পরস্পর মুখোমুখি হবে শ্যামনগর উপজেলা দল বনাম দেবহাট উপজেলা দল।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর