বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে পলাতক আসামী ও মাদবদ্রব্য সহ গ্রেপ্তার-৩

সাতক্ষীরায় র‌্যাবের পৃথক অভিযানে ১ জন পলাতক আসামী ও ফেন্সিডিল গাঁজাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় ১০ বোতল ফেন্সিডিল ও ৯৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। র‌্যাব-৬ সাতক্ষীরা ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১ এর স্কোয়াড্রন লীডার মোঃ ইশতিয়াক হোসাইন উক্ত অভিযানে নেতৃত্ব দেন।

র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানী সদর দপ্তর জানায়, সোমবার (২১ জুন) রাত ৯টা ১৫ মিনিটের সময় দেবহাটা থানার বহেরা গ্রামের শরিফুল ইসলামের মুদি দোকানের সামনে সাতক্ষীরা-কালিগঞ্জ পাকা রাস্তার উপর অভিযান চালানো হয়। এ সময় সাতক্ষীরা সদরের বৈচনা গ্রামের মৃত. শহিদুল গাজীর ছেলে শরিফুল ইসলাম (২৪) কে ১০ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়।

ঐদিন রাত ৯ টা ৩০ মিনিটের সময় শ্যামনগর থানার কুলতলী এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় শ্যামনগরের কুলতলী এলাকার আক্কাসের ছেলে আমজাদ হোসেন (৪৫) কে আটক করা হয়। আমজাদ হোসেন বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিআর-১০৯/১৯, ধারা: ৪২০/৪০৬/১০৯ পেনাল কোড এর ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী।

একই দিন রাত ১০ টা ২০ মিনিটের সময় অভিযান চালানো হয় সাতক্ষীরা সদর থানার বাবুলিয়া জে এস মাধ্যমিক বিদ্যালয় এলাকায়। এ সময় খুলনার দাকোপ থানার বাদলাবুনিয়া গ্রামের আব্দুল মালেক শেখ এর ছেলে মোঃ মেহেদী শেখ (২২) কে ৯৮০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

সকল আসামীকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং মোঃ শরিফুল ইসলাম ও আব্দুল মালেক শেখ এর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের লক্ষ্যে সংলাপ

সাতক্ষীরায় মানবাধিকার কর্মী, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবীদের নিয়ে “মানবাধিকার কর্মী সুরক্ষা আইনবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জের চাম্পাফুল পৈতৃক জমির হারির টাকা পরিশোধ না করা এবং মামলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় সচেতনতা বৃদ্ধিতে ‘সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন
  • ‘আমরা আর ডুবতে চাই না, এখনই সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নিন’
  • সাতক্ষীরা স্পেশালাইজড হাসপাতালের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও চিকিৎসকদের সংবর্ধনা
  • সাতক্ষীরার দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিটি গঠন
  • সাতক্ষীরার বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বরখাস্ত
  • সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী শেখ মাসুম বিল্লাহ শাহীন
  • সরঞ্জাম-অনুদান আত্মসাতের অভিযোগ: সাতক্ষীরায় নারী খেলোয়াড়দের মানববন্ধন
  • সাতক্ষীরায় দুদক কর্তৃক স্কুল বিতর্ক প্রতিযোগিতার জন্য অর্থ বিতরণ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সিটিএন-এর সভা ও নতুন কমিটি গঠন
  • সাতক্ষীরায় অর্থনৈতিক শুমারি-২০২৪ এর চুড়ান্ত ফলাফল বিষয়ক সেমিনার
  • জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক নেতৃত্ব গড়ে তুলতে সাতক্ষীরায় প্রশিক্ষণ
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা