মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের আলোচনা সভা

সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি মো. মুনসুর রহমানের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক আশিক সরদার, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক বায়েজীদ হাসান, অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক মিলন কুমার বিশ্বাস প্রমূখ।

এছাড়াও বক্তব্য রাখেন, প্রাক্তন সহ-সভাপতি মারুফ আহমেদ খান শামীম, প্রাক্তন অর্থ সম্পাদক শেখ রিজাউল ইসলাম, সদস্য মো. নাহিদ হাসান।

এসময় সংগঠনের সদস্য আরিফ হোসেন, আহাজউদ্দিন সুমন, মোতালেব সরদার উপস্থিত ছিলেন। সভায় পূর্বের রেজুলেশন পাঠ, গঠনতন্ত্রের আংশিক পরিবর্তন প্রসঙ্গে, মাস্ক বিতরণ কর্মসূচী, সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের অর্থ সম্পাদকের বিরুদ্ধে বিভিন্ন পত্র-পত্রিকায় মানহানিক সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ, সাতক্ষীরার সিনিয়র সাংবাদিক অরুণ ব্যানার্জি ও দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার সম্পাদক ও প্রকাশক একেএম আনিছুর রহমান এর মৃত্যুতে গভীর শোক প্রস্তাব এবং আগামী রবিবার (২৩ জানুয়ারি) সকাল ১১ টায় কালেক্টর চত্ত্বরে মাস্ক বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়।

বক্তারা বলেন, সাতক্ষীরার সাংবাদিকদের সুনাম দেশের গন্ডি পেরিয়ে আন্তজার্তিক অঙ্গনে সুপরিচিত। অথচ সেই সাংবাদিকদের নামে কতিপয় সাংবাদিকরা বিভিন্ন সময়ে মানহানিকর সংবাদ প্রকাশ করেন। সম্প্রতি ওই ধরণের একটি ঘটনার প্রেক্ষিতে সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সীমান্ত প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক সাতক্ষীরা থানায় একটি এজাহার জমা দিয়েছেন। অথচ ৩ দিন অতিবাহিত হলেও এজাহারটি রেকর্ড না হওয়ায় কর্মরত সাংবাদিকরা দুঃখ প্রকাশ করেন। এবং অবিলম্বে এজারহারটি রেকর্ড করার জন্য পুলিশের সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন বক্তরা।

একই রকম সংবাদ সমূহ

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতন্দ্রপ্রহরীর ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে

জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদন করেছে মন্ত্রিপরিষদ। নতুন বেতনস্কেলে অধিকাংশ গ্রেডে প্রারম্ভিক মূলবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি

জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন দিয়েছে সরকারের মন্ত্রিসভা। তবে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরাবিস্তারিত পড়ুন

  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত
  • বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা
  • লংমার্চ ও সমাবেশ, পুলিশের সহযোগিতা চায় চট্টগ্রাম জামায়াত
  • রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
  • আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে: বিএনপির এমপি সেলিম
  • ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, শনাক্তে রেকর্ড
  • পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে, তালিকা প্রকাশ
  • মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত?
  • নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড
  • বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
  • ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ