শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা আঞ্চলিক প্রেসক্লাবের উদ্যােগে দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

প্রেসবিজ্ঞপ্তি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও সাতক্ষীরা শহরতলীর কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের উদ্যােগে প্রতিবন্ধী ও দুঃস্থ পরিবারের ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

(৬ এপ্রিল) শনিবার বিকেলে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি গোলাম রসুল রাসেল এর সভাপতিত্বে ও কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি সেলিম হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় প্রতিবন্ধী ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে সিমাই চিনি, লাক্সা সিমাই, লুডস্ সহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিবন্ধী ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে ঈদ সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী মোঃ গোলাম মোরশেদ। এসময় উপস্থিত সকলের কাছে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী গোলাম মোরশেদ দোয়া ও সমর্থন চেয়ে অসহায় মানুষের পাশে থাকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ভুমিহীন সমিতির সাধারন সম্পাদক আব্দুস সামাদ গাজী, জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, লাবসা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম।

সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী বদিউজ্জামান বদু, ভুমিহীন সমিতির নেতা ইউসুফ আলী সরদার, কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক ডাঃ প্রভাষক ইকরামুল কবির, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, হারুন উর রশিদ প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে আনতে পাসপোর্টের আবেদনের প্রয়োজন হয় না বলে মন্তব্য করেছেনবিস্তারিত পড়ুন

ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত হওয়ার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধবিস্তারিত পড়ুন

জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি

গোপালগঞ্জে নাশকতার বিষয়ে জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলেবিস্তারিত পড়ুন

  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত
  • দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি
  • আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার, নইলে ফল ভালো হবে না: খলিলুর রহমান
  • আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি
  • ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়েও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে : রিজভী
  • নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী
  • তারেক রহমান ৬২-তে : প্রতিকূলতার আগুন পেরিয়ে সরকারপ্রধান
  • সরকারের অনেক জনমুখী নীতি জিয়াউর রহমান ফাউন্ডেশন থেকে অনুপ্রাণিত : মাহদী আমিন
  • যথেষ্ট হয়েছে, আর নয়: প্রধানমন্ত্রী
  • অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী
  • ১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী