শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা কালেক্টরেট জামে মসজিদে তাফসীরুল কুরআন মাহফিল

সাতক্ষীরা জেলা কালেক্টরেট জামে মসজিদে সাপ্তাহিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বাদ মাগরিব থেকে ইশা পর্যন্ত সাতক্ষীরা জেলা কালেক্টরেট জামে মসজিদে সাপ্তাহিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাহফিলে প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট ইসলামিক স্কলার ড. মুফতি আকতারুজ্জামান।

মাহফিলে বিশেষ অতিথি ও প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার প্রভাষক ও ইসলামিক স্কলার মাওলানা মোঃ যোবায়েরুল ইসলাম।
তিনি সুরা আল-বাকারা-এর ১৩তম রুকুর উপর বিস্তারিত আলোচনা করেন। তার বক্তব্যে তিনি কুরআনের এই রুকুর আলোকে মানবজীবনের দিকনির্দেশনা, বর্তমান প্রেক্ষাপট ও সমাজ সংস্কারের গুরুত্বপূর্ণ দিকসমূহ ব্যাখ্যা করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাসহ স্থানীয় আলেম-উলামা, মসজিদের মুসল্লি ও সাধারণ ধর্মপ্রাণ মুসলিমরা উপস্থিত ছিলেন।

মাহফিল শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ

এবারের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুটি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি।বিস্তারিত পড়ুন

আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার

ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুনাল কোর্টের চূড়ান্ত রায় পাওয়া সত্ত্বেও আদালতের আদেশ অবজ্ঞাবিস্তারিত পড়ুন

  • লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শন শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ
  • নজরুল-চেতনায় শাণিত মাদ্রাসার আঙিনা: সাতক্ষীরায় সুর ও ছন্দের মেলবন্ধন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা
  • অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
  • সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ‘রাইজ’ প্রকল্পের অবহিতকরণ সভা
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
  • নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব, সাতক্ষীরায় ৪ পেশাদার চালককে সম্মাননা
  • সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতালের আয়া মনজিরা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা