বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে “আমার কথা শোনো” শীর্ষক আলোচনা সভা

জি.এম আবুল হোসাইন : “বিনিয়োগে অগ্রাধিকার, কন্যা শিশুর অধিকার” এই প্রততিপাদ্যে সদর উপজেলার সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে জাতীয় শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে “আমার কথা শোনো” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে ব্রেকিং দ্য সাইলেন্স ও বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরা’র যৌথ আয়োজনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে ও ব্রেকিং দ্য সাইলেন্স’র অফিস ইনচার্জ মো. শরিফুল ইসলামের সঞ্চালনায় ” আমার কথা শোনো” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংগঠক মো. মোশাররফ হোসেন মশু।

বিশেষ অতিথি ছিলেন, শিশু সংগঠক শেখ ফারুকুজ্জামান ডেভিড। আরো উপস্থিত ছিলেন, কবি গুলশান আরা, শিশু একাডেমির লাইব্রেরিয়ান মো. রফিকুল ইসলাম, সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক প্রমুখ।

এসময় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা তাদের শিশুদের অধিকার বিষয়ে বিভিন্ন প্রশ্ন উপস্থাপন করেন। অতিথিবৃন্দ তাদের স্ব স্ব জায়গা থেকে করণীয় বিষয়গুলি তুলে ধরেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২৬ উপলক্ষে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা