সাতক্ষীরা জেলা আ.লীগের সহ-সভাপতি অসুস্থ্য ফজলুল হকের শয্যাপাশে এমপি রবি


সাবেক সাংসদ বর্ষীয়ান রাজনীতিবিদ সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অসুস্থ্য এ.কে ফজলুল হককে দেখতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গেলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
তিনি মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগে চিকিৎসাধীন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অসুস্থ্য এ.কে ফজলুল হককে দেখতে যান।
এসময় এমপি রবি তার শারিরীক অবস্থা ও চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নেন। আইসিইউতে নিয়োজিত ডাক্তারদের সাথে অসুস্থ্য এ.কে ফজলুল হক’র উন্নতমানের চিকিৎসার ব্যাপারে কথা বলেন।
সেসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. শেখ কুদরত-ই খুদা, ডা. সুমন, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগ নেতা কাজী হাশিম উদ্দিন হিমেল প্রমুখ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণী
হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার সাত উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান
সাতক্ষীরার সাত উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে পরিচ্ছন্নতাবিস্তারিত পড়ুন

দিনভর ভোমরা ইউনিয়ন ঘুরে মানুষের খোঁজখবর নিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
সাতক্ষীরা সদর উপজেলার ৬ নম্বর ভোমরা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্থানীয় মানুষের সমস্যাবিস্তারিত পড়ুন


