বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা ট্রাক, ট্যাংলরী, ট্রাক্টর ও কার্ভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা ট্রাক, ট্যাংলরী, ট্রাক্টর ও কার্ভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের(রেজি:নং-৭৬৪) বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) শহরের কাটিয়া নারকেলতলা মোড় ইউনিয়ন কার্যালয়ের সামনে সাধারণ শ্রমিকবৃন্দের আয়োজনে শ্রমিক নেতা মো. মজনু সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহীন।
সাতক্ষীরা জেলা ট্রাক, ট্যাংলরী, ট্রাক্টর ও কার্ভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের অফিস সম্পাদক মো. আশরাফ আলী’র সঞ্চালনায়
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ট্রাক, ট্যাংলরী, ট্রাক্টর ও কার্ভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আব্দুর রকিব, সাধারণ সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন মো. রেজাউল ইসলাম রেজা, মো. আব্দুস সালাম, ফিরোজ খান, মো. মনিরুল ইসলাম প্রমুখ।
বিশেষ সাধারণ সভায় বক্তারা বলেন, সাধারণ শ্রমিকরা এডহক কমিটি মানে না এবং বিগত নির্বাচিত কমিটিও মানে না। যাহা সম্পূর্ণ অবৈধভাবে গঠন করা হয়েছিল। সাধারণ শ্রমিকরা চাই একটা সুষ্ঠু এডহক কমিটি গঠন করা হোক এবং একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হোক। সেই সাথে প্রকাশ্য ভোটের মাধ্যমে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হোক। তারা আর কখনো দখলদারিত্ব দেখতে চায়না। তারা চায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন। অদ্যকার ২৫/০৯/২০২৪ তারিখের বিশেষ সাধারণ সভা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছিল। কিন্তু কতিপয় শ্রমিক সংশ্লিষ্টরা প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করায় প্রশাসন কর্তৃক সভা স্থগিত ও মুলতবী করা হয়। কতিপয় শ্রমিক কর্তৃক জেলা প্রশাসন বরাবর মিথ্যা অভিযোগ করায় উক্ত সভায় তাদের প্রতি ধিক্কার ও নিন্দা জ্ঞাপন করা হয়।
উল্লেখ্য যে, শ্রম দপ্তর থেকে সাধারণ সভার অনুমতি পত্র নিয়ে পুনরায় সভার আহ্বান জানান হবে। সে লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার ২৬/৯/২০২৪ তারিখ শ্রমিক প্রতিনিধিরা শ্রম পরিচালকের কার্যালয়ে উপস্থিত হয়ে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে শ্রম দপ্তরের অনুমোদন গ্রহণের পর পুনরায় সাধারণ সভা আহ্বান করবে।” এ সময় বৈরী আবহাওয়ার মধ্যেও ৮০০ এর অধিক শ্রমিক সদস্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী