বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা তরুন দলের পরিচিতি সভা ও হুইলচেয়ার প্রদান

গাজী হাবিব, সাতক্ষীরা: জাতীয়তাবাদী তরুণ দল সাতক্ষীরা জেলা শাখার পরিচিতি সভা ও প্রতিবন্ধি ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির দ্বিতীয় তলায় এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা তরুণ দলের সভাপতি এম ডি আলমগীর কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার ও সাংগঠনিক সম্পাদক মোঃ আবু মুছার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ।

বিশেষ অতিথি ছিলেন- জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি এ কে আল রিয়াদ, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু এবং যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী প্রমুখ।

পরিচিতি সভায় জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ বলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল হচ্ছে ভবিষ্যৎ রাজনীতির চালিকাশক্তি। আজকের তরুণ প্রজন্ম যদি ঐক্যবদ্ধ হয়, তবে এদেশে গণতন্ত্র ও ন্যায়বিচার পুনঃপ্রতিষ্ঠা হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রাম আমাদের প্রেরণার উৎস। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে ফিরে আসবে।

তিনি আরো বলেন, দীর্ঘ ১৬ বছর জামায়াতের সাথে আন্দোলন করেছি কিন্ত ৫ আগস্টের পর জামাায়ত বলে- আওয়ামী লীগ ও বিএনপি- দুই সাপের একই বিষ। জামায়াতের ভাই ও বোনেরা আপনারা এগুলো ঠিক বলছেন না। জামায়াত এনসিপিকে সাথে নিয়ে ষড়যন্ত্র করে নির্বাচন বিলম্ব করার চেষ্টা করছে । ধর্মের কথা বলে রাজনীতি করে আপনারা ধর্মের বিরুদ্ধে কাজ করছেন। বিএনপি ইসলামী মূল্যেবোধে বিশ্বাস বিশ্বাসী একটি দল।

সভায় বক্তারা বলেন- তরুণরাই রাজপথে গণতন্ত্র পুনরুদ্ধারের নেতৃত্ব দিয়ে ফ্যাসিস্ট বিদায় করেছে। অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে তরুণরাই হবে ঢাল। জামায়াত এবং শিবির ধর্ম নিয়ে যে ব্যবসা শুরু করেছে তার পরিণতি একদিন ভোগ করতে হবে। তারা আওয়ামী লীগের ভেতরের শক্তি। বিগত ১৫ বছর তারা আওয়ামী লীগের ছায়ায় ছিল। আওয়ামী লীগ যে অন্যায় অত্যাচার নির্যাতন ও জুলুম এদেশের মানুষের উপর করেছে তার অংশীদার হল জামায়াত ও শিবির।

পরিচিতি সভার পাশাপাশি তরুণ দলের পক্ষ থেকে আয়োজিত মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে এক অসহায় প্রতিবন্ধী ব্যক্তিকে একটি হুইলচেয়ার প্রদান করা হয় হুইলচেয়ার প্রাপ্ত ব্যক্তির নাম আলফাজ গাজী, তিনি সাতক্ষীরা সদর উপজেলার কুখরালী এলাকার শাহজাহান গাজীর পুত্র।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে দল ও জনগণের সম্পর্ক আরও দৃঢ় হবে। বিএনপি সবসময় দেশের সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

অনুষ্ঠানের শেষে অতিথি তরুণ দলকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও জনসম্পৃক্ত করার প্রত্যয়ে সবাই একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময় জেলা তরুণ দলের মহিলা নেত্রী শাহানারা বেগম ও হালিমা নূরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃতবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার