রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভায় জেলার উন্নয়নে ২১ দফা দাবি

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলার সামগ্রিক উন্নয়ন ও নাগরিক সমস্যা নিরসনে ২১ দফা উন্নয়ন দাবিসহ বিভিন্ন উপজেলার সমস্যা নিয়ে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা নাগরিক কমিটির আয়োজনে শনিবার বেলা ১১টায় সাতক্ষীরায় পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত সভায় জেলার দীর্ঘদিনের প্রত্যাশিত রেললাইন স্থাপন, বিকল্প বাইপাস সড়ক নির্মাণ, যানজট নিরসন এবং জ্বালানি সংকট মোকাবিলায় ব্যবস্থাপনার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়া নদী ভাঙন রোধ, জলাবদ্ধতা দূরীকরণ এবং সাতক্ষীরা পৌরসভাসহ উপকূলীয় অঞ্চলের সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করার দাবি জোরালোভাবে উত্থাপন করা হয়। এসব দাবি বাস্তবায়নে মাননীয় সংসদ সদস্য এবং জেলা প্রশাসনকে সাথে নিয়ে একটি বৃহত্তর ‘নাগরিক সভা’ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাড. শেখ আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাড. আবুল কালাম আজাদ ও যুগ্ম সদস্য সচিব আলি নুর খান বাবুলের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ আব্দুল হামিদ ও অধ্যক্ষ আশেক ই-এলাহী, কবি কিশোরী মোহন সরকার ও কণ্ঠশিল্পী আবু আফফান রোজবাবু, উদীচী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে, অ্যাড. আসাদুজ্জামান দুলু, অ্যাড. মুনীরউদ্দীন ও মহুয়া মঞ্জুরী, স্বদেশের মাধব দত্ত, বাসদের নিত্যানন্দ সরকার ও মুনসুর রহমান, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, মমতাজ আহমেদ বাপ্পী প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন

সাতক্ষীরায় অতিথেয়তা ও উন্নত আবাসন সেবার এক নতুন সংযোজন হিসেবে জাঁকজমকপূর্ণ উদ্বোধনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট

“মাদককে না বলুন সামাজিক উন্নয়নে পথ চলুন” রাজার বাগান তরুণ সংঘ কর্তৃকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
  • সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন