বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময়

সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলামের সাথে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন ধুলিহর-ব্রহ্মরাজপুর-ফিংড়ি ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

এসময় জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলামকে ক্রেস্ট উপহার দিয়ে শ্রমিক নেতৃবৃন্দ সংবর্ধনা জানান।

রবিবার (১৬ জুন) সকালে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলামের সুলতানপুস্থ বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় ও সংবর্ধনা জানানো হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধুলিহর-ব্রহ্মরাজপুর-ফিংড়ি ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা, ধুলিহর-ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আসন্ন ইউপি নির্বাচনে ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মমিনুর রহমান মুকুল, ধুলিহর-ব্রহ্মরাজপুর-ফিংড়ি ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মো. আব্দল হামিদ বাবু প্রমুখ।

মতবিনিময়কালে জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, শ্রমিকরাই দেশের উন্নয়নের সৈনিক। শ্রমিকদের হাত দিয়ে গড়ে উঠছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ। বর্তমান আওয়ামী লীগ সরকার শ্রমিক বান্ধব সরকার। শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি ধুলিহর-ব্রহ্মরাজপুর-ফিংড়ি ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার