শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা বিএনপির সাংগঠনিক সভায় যেসব সিদ্ধান্ত নেয়া হলো

নবগঠিত সাতক্ষীরা জেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) সকালে সাতক্ষীরা লেকভিউ তুফান কনভেনশন হলে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

সভায় জানানো হয়- আগামি ৩০ এপ্রিলের মধ্যে মধ্যে সকল ওয়ার্ডের প্রাথমিক সদস্য তালিকা বা কাউন্সিলর প্যানেল (পৌরসভার ওয়ার্ডের ক্ষেত্রে কমপক্ষে ১৫০ জন ও ইউনিয়নের ওয়ার্ডের ক্ষেত্রে কমপক্ষে ১০০ জন) তৈরি করতে হবে।
৭ মে ২০২৫ তারিখের মধ্যে সকল ওয়ার্ড সম্মেলন শেষে পূর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি (পৌরসভার ওয়ার্ডের ক্ষেত্রে ৭১ সদস্য ও ইউনিয়নের ওয়ার্ডের ক্ষেত্রে ৫১ সদস্য বিশিষ্ট) গঠন করতে হবে।
১৫ মে ২০২৫ তারিখের মধ্যে ইউনিয়ন সম্মেলন শেষ করে পূর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি গঠন করতে হবে।
এ সময়ের মধ্যে পৌর সম্মেলন সমাপ্ত করতে হবে।
২৯ মে ২০২৫ তারিখের মধ্যে সকল উপজেলা সম্মেলন শেষ করতে হবে।

সভায় আরো জানানো হয়- দলীয় আদর্শচ্যুত ব্যক্তি (“নৌকা” প্রতিকের নির্বাচনী প্রচারনায় অংশগ্রহণকারী, রাজনৈতিকভাবে ১৫ আগস্ট যারা পালন করেছেন, চিহ্নিত মাদক ব্যবসায়ী ইত্যাদি) বিএনপির প্রাথমিক সদস্য ফর্ম নবায়ন করতে পারবেন না।

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ.সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দীন ও প্রফেসর ডা.শহীদুল আলম, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহবায়ক এড.সৈয়দ ইফতেখার আলী, সাবেক সদস্য সচিব আব্দুল আলিম চেয়ারম্যান, সাবেক সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমান সদস্য শেখ তারিকুল হাসান, সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমান সদস্য হাবিবুর রহমান হাবিব, সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমান সদস্য মৃনাল কান্তি রায় বর্তমান যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদি, যুগ্ম আহবায়ক সাবেক মেয়র তাসকিন আহমেদ চিশতি, যুগ্ম আহবায়ক ড.মো.মনিরুজ্জামান, যুগ্ম আহবায়ক সাবেক মেয়র গাজী আখতারুল ইসলাম।

এসময় সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনের জন্য সাতক্ষীরা জেলা বিএনপির সাংগঠনিক টিম গঠন করা হয়েছে। গঠিত কমিটি হলো- সাতক্ষীরা-১ আসনে টিম লিডার আবুল হাসান হাদি, সদস্যরা হলেন মাস্টার আব্দুল ওয়াহেদ, শেখ সিরাজুল ইসলাম ও মহিউদ্দিন সিদ্দিকী; সাতক্ষীরা-২ আসনে টিম লিডার ড. মো. মনিরুজ্জামান, সদস্যরা হলেন আব্দুর রশিদ মিয়া, আসাফুর রহমান তুহিন ও শেখ নুরুজ্জামান; সাতক্ষীরা-৩ টিম লিডার মো. আক্তারুল ইসলাম, সদস্যরা হলেন- এড.নুরুল ইসলাম, মো. ইব্রাহিম হোসেন ও শেখ মাসুম বিল্লাহ শাহিন; সাতক্ষীরা-৪ আসনে টিম লিডার তাজকিন আহমেদ চিশতি, সদস্যরা হলেন অধ্যক্ষ রইচ উদ্দীন, স.ম হেদায়েতুল ইসলাম ও প্রভাষক আতাউর রহমান।

একই রকম সংবাদ সমূহ

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গণহত্যাকারীদের আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে গভীর চক্রান্তেরবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ

শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেনজির আহমেদসহ পলাতক ৩০বিস্তারিত পড়ুন

  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো: আসিফ মাহমুদ
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন
  • মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি : ‘সিন্ডিকেট বদলেছে, কিন্তু কাঠামো বদলায়নি’
  • ‘কোন সীমান্ত দিয়ে, কোন ডিসেম্বরে আসবেন পরিষ্কার করুন’: শেখ হাসিনাকে হুইপ দুলু