রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা ঝাউডাঙ্গায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে তালতলা

সাতক্ষীরার ঝাউডাঙ্গায় ফুটবল টুর্নামেন্টর ৩-১গোলে সাতক্ষীরার গোবিন্দকাটিকে হারিয়ে ফাইনালে উঠেছে তালতলা।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকালে ঝাউডাঙ্গা হাইস্কুল ফুটবল মাঠে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলার প্রথমার্ধে ১৪মিনিটে গোবিন্দকাটি ফুটবল একাদশের ৫নম্বর জার্সীধারি খেলোয়াড় গোল করে দলকে এগিয়ে নেন। ২৫মিনিটে তালতলা ফুটবল একাদশের ৮নম্বর জার্সীধারি খেলোয়াড় গোল করে দলকে সমতায় ফিরিয়ে মধ্য বিরতিতে যায়।

বিরতির পরে ১৬মিনিটে তালতলার ৭নম্বর জার্সীধারি খেলোয়াড় গোল করে দলকে এগিয়ে নেন। ২৮মিনিটে তালতলার ১০নম্বর জার্সীধারি খেলোয়াড় গোল করে আরও ব্যাবধান বাড়িয়ে নিজেদের জয় নিশ্চিত করে।

খেলাটি পরিচালনা করেন নাজমুল হুদা খোকন। তাকে সহযোগিতা করেন রুহুল আমিন ও হাসনাত।

বিপুল সংখ্যাক দর্শকেরর পাশাপাশি খেলাটি উপভোগ করেন ঝাউডাঙ্গার সাবেক চেয়্যারম্যান রফিকুল ইসলাম, উইপি সদস্য আব্দুল মালেক, মোয়াল্লেম জাহাঙ্গীর হোসেন বুলু, মুজিবুল হক পুলিশ, কৃষ্ণ পদ, হাবিব, মুশফিক, রুবাই, তৌফিক,আব্দুর রাজ্জাক, শাওন, মিন্টু ঘোস,রানা, রোহান, নুর হোসেন, কবিরুল,মিলন,ইমদাদুল হক, মান্নান প্রমুখ।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকালে একই মাঠে ফাইনাল খেলায় সাতক্ষীরার তুজুলপুর ফুটবল একাদশ বনাম সাতক্ষীরার তালতলা ফুটবল একাদশ পরস্পর মোকাবেলা করবে বলে আয়োজক কমিটি জানান।

একই রকম সংবাদ সমূহ

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েইবিস্তারিত পড়ুন

নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টসের ১ম আসরের সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্রবিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন রোনালদো

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিকবিস্তারিত পড়ুন

  • তালার নগরঘাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই পর্ব উদ্বোধন
  • খুলনায় শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়