বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা টিএসসিতে প্রশাসনিক ও অফিস ম্যানেজমেন্ট বিষয়ক ট্রেনিং

ফিরোজ হোসেন, সাতক্ষীরা: সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে শিক্ষক ও কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশাসনিক ও অফিস ম্যানেজমেন্ট বিষয়ক ইন হাউজ ট্রেনিং ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের কনফারেন্স রুমে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

টিএসসির অধ্যক্ষ ও কোর্স পরিচালক মোহাম্মদ ফেরদৌস আরেফিন এর সভাপতিত্বে চলতি দায়িত্ব, অতিরিক্ত দায়িত্ব, লিয়েন প্রেষন ও দাপ্তরিক টেলিফোন নীতিমালা ২০২৪ বিষয়ে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন কোর্স কো-অর্ডিনেটর চীফ ইনস্ট্রাক্টর রঞ্জন কুমার সরকার, চীফ ইন্সট্রাক্টর এসকে আব্দুল আলিম, ইন্সট্রাক্টর যথা মো. মাহবুবুর রহমান, ইন্সট্রাক্টর মো. আনিসুর রহমান, মো. আবুল কালাম আজাদ, মোঃ শফিকুল ইসলাম, মো. মোস্তাফিজুর রহমান,মো. মোস্তফা বাকী বিল্লাহ, রুদ্র চৌধুরী, মো. আসাদুজ্জামান, মো. শরিফুল ইসলামসহ সকল পর্যায়ের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

প্রশিক্ষণ কর্মশালা সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত চলে।

এসময় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, এই প্রশিক্ষণটি প্রশাসনিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে। এছাড়া কর্মকর্তাদের কর্মপরিবেশ উন্নয়নে সহায়তা করবে এবং প্রতিষ্ঠানের সামগ্রিক কার্যকারিতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২৬ উপলক্ষে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা