শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা ডিবি গার্লস স্কুলের এডহক কমিটির সভাপতি সাগরকে সংবর্ধনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি. বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির পরিচিতি সভা ও নব গঠিত কমিটির সকলকে সংবর্ধনা জানানো হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিসে এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নতুন অ্যাডহক কমিটির সভাপতি সরফরাজ নেওয়াজ সাগর।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সভাপতি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও ব্রহ্মরাজপুর ইউপির সাবেক চেয়ারম্যান স ম শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য সচিব প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলাম, অভিভাবক সদস্য সোহরাব হোসেন, শিক্ষক প্রতিনিধি মোঃ হাফিজুল ইসলাম, সাবেক অভিভাবক সদস্য রাবিন্দ্র কর্মকার, সহকারী প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, সাবেক শিক্ষক প্রতিনিধি মোঃ নজিবুল ইসলাম, এসএম শহীদুল ইসলাম, শামীমা আক্তার, সহকারী শিক্ষক গীতা রানী সাহা, অরুণ কুমার মন্ডল, দেবব্রত ঘোষ, খালেদা খাতুন, আসমাতারা জাহান, আজহারুল ইসলাম, কনক কুমার ঘোষ, ভৈরব চন্দ্র পাল, হারুন অর রশিদ প্রমুখ।

অনুষ্ঠানে ফুল ও ক্রেস্ট দিয়ে নব গঠিত কমিটির সভাপতিসহ অন্যদের বরণ করে নেয়া হয়।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক এস এম শহীদুল ইসলাম।

প্রসঙ্গত, গত ২০ মার্চ বিদ্যালয়টির অ্যাডহক কমিটির অনুমোদন দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওয়ার্ডভিত্তিক আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালেবিস্তারিত পড়ুন

বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল

‎বাংলার নারী জাগরণ, প্রগতিশীল আন্দোলন এবং মানবিক মূল্যবোধের ইতিহাসে যে কজন মহীয়সীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ
  • মহিষ কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো জনি বিফ হাউজের বড় মহিষ
  • সাতক্ষীরায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই সন্তানের জননী নিখোঁজ
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন
  • সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • সাতক্ষীরায় বিশ্ব শিশু নির্যাতন প্রতিরোধ দিবসে র‌্যালি ও আলোচনা সভা
  • হামিদুর রহমান: মা ও সন্তানের অবয়বে এঁকেছিলেন বাঙালির অস্তিত্ব
  • সাতক্ষীরার শাল্যে মসজিদে ৯ শিশুর কোরআন শিক্ষার ছবক প্রদান
  • সাংবাদিককে অপহরণের চেষ্টা, সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দা
  • বিলাল হোসেনকে তু‌লে নেওয়ার চেষ্টা সাংবা‌দিকতার উপর আঘাত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ