বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পিএন হাইস্কুলের ১৯৬৮ ব্যাচের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা পিএন হাইস্কুলের ১৯৬৮ ব্যাচের উদ্যোগে সদর উপজেলার দামারপোতা সমাজ কল্যাণ পরিষদের সহযোগিতায় অসহায় গরীব শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) সকালে দামারপোতা ও জেয়ালা গ্রামের অর্ধ শতাধিক বৃদ্ধ পুরুষ-মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে ওই কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণে উপস্থিত ছিলেন, প্রয়াত সাংবাদিক ও শিক্ষাবিদ মো: আনিসুর রহিমের বড়ভাই শিক্ষাবিদ আশরাফ রহিম, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা মো: ফজলুর রহমান, মাষ্টার চন্ডীদাস কর্মকার, মাষ্টার হারুন অর রশিদ, ইউপি মেম্বর আব্দুর রাজ্জাকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংগঠনের পক্ষে অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা মো: ফজলুর রহমান বলেন, মানবতার কল্যাণে এই সংগঠনের পথচলা। স্থানীয় প্রবীনদের সুপরামর্শে একদল তরুণদের নিয়ে এই সংগঠন পথচলছে। অসহায়, দুস্থ মানুষদের পাশে দাঁড়াচ্ছে। দেশের ক্রান্তিকালে বন্যার্তদের মাঝে সাহায্য পৌছে দিয়েছে।

প্রতি বছর অসহায় শীতার্ত মানুষের জন্য গরম কাপড় বা কম্বল বিতরণ করে আসছে। এটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন। আল্লাহ্ যেন আমাদের আরো বড় পরিসরে মানুষের সেবা করার তৌফিক দান করেন। সমাজের সকলের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনার একটু সহযোগিতায় একজন মানুষের একটু হলেও কষ্ট লাঘব হতে পারে। তাই যতটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ান, শীতার্ত মানুষের পাশেন দাঁড়ান।

একই রকম সংবাদ সমূহ

নতুন বেতন কাঠামোয় পুরোনোদের বেতন কত বাড়বে

নতুন বেতনকাঠামো কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়বে। তবে নতুন নিয়োগপ্রাপ্তদের তুলনায়বিস্তারিত পড়ুন

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশের দায়িত্ব বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষেরবিস্তারিত পড়ুন

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতন্দ্রপ্রহরীর ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে
  • এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি
  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত
  • বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা
  • লংমার্চ ও সমাবেশ, পুলিশের সহযোগিতা চায় চট্টগ্রাম জামায়াত
  • রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
  • আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে: বিএনপির এমপি সেলিম
  • ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, শনাক্তে রেকর্ড
  • পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে, তালিকা প্রকাশ
  • মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত?
  • নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড
  • বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি