বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পৌরসভায় কমিউনিটি সংলাপ : সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তনের গল্প

সাতক্ষীরা পৌরসভার পরিচালন ব্যবস্থা এবং জলবায়ু সহনশীল সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ‘কমিউনিটি সংলাপ: পরিবর্তনের গল্প’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে শহরের রয়েল প্লাসে কনভেনশন হলে রূপান্তর বাস্তবায়িত GO4IMPact কর্মসূচির উদ্যোগে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপের মূল উদ্দেশ্য ছিল পৌরসভার পরিচালন ব্যবস্থা এবং সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন সেবার মাধ্যমে স্থানীয় জনগণের জীবন ও জীবিকায় কী ধরনের পরিবর্তন এসেছে, তা অনুসন্ধান, অভিজ্ঞতা বিনিময় ও নথিভুক্ত করা।
সংলাপে সাতক্ষীরা পৌরসভার সমাজসেবা কর্মকর্তা মো. জিয়াউর রহমানসহ পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রতিনিধি, পেশাজীবী, এনজিও ও সুশীল সমাজের প্রতিনিধি, যুব ও নারী প্রতিনিধি, দরিদ্র জনগোষ্ঠীর সদস্য, শিক্ষার্থী এবং রূপান্তরের প্রতিনিধিরা অংশ নেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, অতিথি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ প্রায় ৫১ জন এতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে সংলাপের উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরা হয়। পরে উন্মুক্ত আলোচনা ও দলীয় কাজের মাধ্যমে স্থানীয় সরকার সেবা, জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং এসব সেবার সঙ্গে জনগণের জীবন ও জীবিকার পরিবর্তনের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়।
আলোচনায় অংশগ্রহণকারীরা জানান, অতীতে পৌর এলাকার বিভিন্ন স্থানে সুপেয় পানির সংকটের পাশাপাশি আয়রন, লবণাক্ততা ও আর্সেনিকের সমস্যা ছিল। বর্তমানে জারের পানি, ডিপ টিউবওয়েল, ফিল্টার ও RO প্ল্যান্ট এবং বৃষ্টির পানি ব্যবহারের সুযোগ বৃদ্ধি পেয়েছে। কয়েকটি এলাকায় নারী উদ্যোক্তারা WE-WE মডেলের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহের সঙ্গেও যুক্ত হয়েছেন।
এদিকে কঠিন বর্জ্য ব্যবস্থাপনাতেও কিছু ইতিবাচক পরিবর্তনের কথা তুলে ধরেন অংশগ্রহণকারীরা। বিভিন্ন এলাকায় ডাস্টবিন স্থাপন, পৌরসভার ভ্যানের মাধ্যমে বর্জ্য সংগ্রহ এবং নির্দিষ্ট স্থানে বর্জ্য অপসারণের বিষয়ে আলোচনা হয়। প্রাণসায়র খালে বর্জ্য ফেলার পরিমাণ কিছুটা কমেছে বলেও জানান তারা।
আলোচনায় বর্জ্য পৃথকীকরণ, জৈব বর্জ্য থেকে সার উৎপাদন এবং পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে 3R নীতি বাস্তবায়নের উদ্যোগের বিষয়টিও উঠে আসে। তবে পর্যাপ্ত ডাস্টবিনের অভাব, ডাস্টবিন ব্যবহারে অনীহা এবং বর্জ্য সংগ্রহ সেবার জন্য নির্ধারিত অর্থ পরিশোধে অনাগ্রহকে এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন অংশগ্রহণকারীরা।
সংলাপে মাদক সমস্যা, বাল্যবিবাহ, শিশুশ্রম ও ডেঙ্গু পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। দলীয় কাজের মাধ্যমে এসব সমস্যা, স্থানীয় জনগণের অভিজ্ঞতা এবং সম্ভাব্য করণীয়গুলো লিপিবদ্ধ করা হয়।
আয়োজকরা জানান, কমিউনিটি সংলাপ থেকে পাওয়া তথ্য ও পরিবর্তনের গল্প ভবিষ্যতে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট উন্নয়ন কার্যক্রমের পরিকল্পনা, মূল্যায়ন এবং অভিজ্ঞতা থেকে শেখার ক্ষেত্রে তথ্যসূত্র হিসেবে ব্যবহার করা হবে।

GO4IMPact কর্মসূচির সহযোগিতায় আয়োজিত এ সংলাপ স্থানীয় জনগণের অভিজ্ঞতা ও মতামতের ভিত্তিতে পৌরসভা পর্যায়ে পানি, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং স্থানীয় সরকার সেবার পরিবর্তন চিহ্নিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

অনুষ্ঠানটি সার্বিকভাবে সমন্বয় করেন রূপান্তরের কোঅর্ডিনেটর—ক্যাপাসিটি বিল্ডিং মোছা. জোহুরা খাতুন মীরা এবং টিমের অন্যান্য সদস্যরা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী, কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান

সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার ও সহনশীলতা নিয়ে বাস্তবায়িত একটি প্রকল্পের সমাপনী ও অভিজ্ঞতাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সরকারি জীবন বীমা কর্পোরেশনের উদ্যোগে সাতক্ষীরায় “ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা-২০২৬” অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার লাবসা স্কুলের সামগ্রিক পরিবেশ ঘুরে দেখলেন ডিসি

শ্রেণিকক্ষে তখন চলছিল পাঠদান। শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে শুনছিল শিক্ষকের কথা। এরই মধ্যেবিস্তারিত পড়ুন

  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরাতে গ্লোবাল অ্যাকশন উইক উপলক্ষ্যে নাগরিক সম্মিলন অনুষ্ঠিত
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • ৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি
  • বিআরটিএ উদ্যোগে সাতক্ষীরায় পেশাজীবী গাড়িচালকদের প্রশিক্ষণ কর্মশালা
  • সাতক্ষীরায় সমতা, পিতৃতন্ত্র ও জেন্ডার ট্রান্সফর্মেটিভ অ্যাপ্রোচ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও মামলা হয়নি
  • সাতক্ষীরায় যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় পৌর ও সদর উপজেলা যুবদলের বিশাল আনন্দ মিছিল
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন