রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পৌরসভার সিইও নাজিম উদ্দিনের নামে আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক মুনসুরকে লাঞ্ছিতের ঘটনায় সাতক্ষীরা পৌরসভার সেই বিতর্কিত সিইও নাজিম উদ্দিনের নামে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সকালে সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক ও দৈনিক কালের চিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ মুনসুর রহমান বাদী হয়ে বিজ্ঞ আমলী ০১ নং আদালত, সাতক্ষীরাতে মামলাটি দায়ের করেন। যার নং-সিআর-৬৭৪/২৪।

অভিযোগ সূত্রে জানা গেছে, আসামী কুড়িগ্রাম, কক্সবাজার, বাগেরহাটের মোংলাসহ বিভিন্নস্থানে সাংবাদিকসহ সাধারণ মানুষ নিপীড়ক সরকারী ক্ষমতার অপব্যবহারকারী, দুর্নীতিবাজ, আইন অমান্যকারী ও দুর্দান্ত প্রকৃতির ব্যক্তি। প্রতিবন্ধী বায়জিদ হাসান জেলা প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সদর সাতক্ষীরা এর মৌখিক নির্দেশনায় পাকাপোল ব্রিজের উত্তর পাশে কম্পিউটার পরিচালনার মাধ্যমে জীবিকা নির্বাহ করিবার জন্য একটি টলের দোকান বসিয়েছিলেন। একপর্যায়ে আসামী নাজিম উদ্দিনের ললুপ দৃষ্টি পড়ে বায়জিদ হাসানের টলের দোকানের উপর। যার ফলে নাজিম উদ্দিনের নির্দেশে সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষ গত ২৯ এপ্রিল বায়জিদের টলের দোকানটি তুলে পৌরসভায় নিয়ে যায়। যাহা গত ০১ জুন দৈনিক পত্রদূত পত্রিকার অনলাইন ভার্সনে ‘‘ প্রতিবন্ধীর ভাসমান দোকান নিয়ে গেলো পৌরসভার কর্মীরা’’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এছাড়াও গত ২ জুন সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকায় ‘‘ হে আল্লাহ, তুমি আমাকে বিকলঙ্গ করে পাঠিয়েছো/ জেলা প্রশাসকের জায়গায় অবস্থিত প্রতিবন্ধীর ভাসমান টলের দোকান তুলে নিয়ে গেলো পৌরসভার কর্মচারীরা!/ পরাজিত মানুষগুলোর অনুপ্রেরণা প্রতিবন্ধী বায়জিদ নিরুপায়!’’ শিরোনামে ও দৈনিক কালের চিত্র পত্রিকায় উক্ত সংবাদটি একই তারিখে প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর নাজিম উদ্দিন বিভিন্ন লোক মারফত সাংবাদিক মুনসুর রহমানকে মিথ্যা মামলায় জড়িয়ে ক্ষতি করিবে বলিয়া হুমকিসহ সামনে পাইলে সাংবাদিকতা শিখিয়ে দিবে, এমনকি তার পা ভাংগিয়া বাড়িতে পঙ্গু করিয়া রাখিবে বলিয়া হুমকি দিতে থাকে। একপর্যায়ে লোক মারফত তার অফিসে যেয়ে সাংবাদিক ও প্রতিবন্ধী বায়জিদকে তার সাথে দেখা করতে বলে। অতঃপর তারা উক্ত তারিখ অর্থাৎ ০২ জুন আনু সকাল ১১ টায় তার (সিইও নাজিম উদ্দিন) অফিস কক্ষে প্রবেশ করা মাত্রই সিইও বাস্টার্ডের বাচ্চা বলিয়া তুই-তুকারি শুরু করিয়া তাকে জনগণের সামনে দাঁড় করিয়ে বলে বানচোদ, বোকাচোদা তুই কোনে লেখাপড়া করেছিস, তুই কোন পত্রিকায় কাজ করিস, তোর বাবা কি করে, তোর চেয়ে বড় সাংবাদিক আমার চেনাজানা। এমনকি তোর বাবার ফোন নম্বর দে? তোর বাবা কেমন সু-পুত্র জম্ম দিয়েছে সহ নানা রকম অশ্লীল ভাষায় বৃষ্টিরমতো গালিগালাজ করিয়া সাংবাদিক মুনসুর রহমানের সম্মানহানি করিয়া অপরাধ করিয়াছে।

আরও জানা গেছে, সম্প্রতি সাতক্ষীরার সাংবাদিক মুনসুর রহমানকে লাঞ্ছিত করার সংবাদ দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এরপর গত ৪ জুন সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সাংবাদিক সমাজের উদ্যোগে সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী এর সভাপতিত্বে মানববন্ধন হয়। এছাড়া কুড়িগ্রাম, কক্সবাজার, বাগেরহাটের মোংলাসহ বিভিন্নস্থানে সাংবাদিকসহ সাধারণ মানুষ এ ঘটনার প্রতিবাদ ও বিতর্কিত সিইও নাজিম উদ্দিনকে প্রত্যাহার ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি করেন। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৩ জুন) রাষ্ট্রপতির আদেশেক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পৌরসভার বিতর্কিত সিইও নাজিম উদ্দিনকে শাস্তিমূলকভাবে ভোলা পৌরসভার প্রধীন নির্বাহী কর্মকর্তা হিসাবে বদলি করা হয়। সেই বদলী ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে নাজিম উদ্দিন বলে খবর চাউর হয়।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী সুর্ধান্য কুমার সরকার বলেন, বিজ্ঞ আমলী ০১ নং আদালতের বিচারক এসএম আশিকুর রহমান মামলাটি আমলে নিয়েছেন। এবং শুনানিন্তে পিবিআই এর সহকারী পুলিশ সুপারকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেতে জীবনবৃত্তান্তেবিস্তারিত পড়ুন

সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়-অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে গণপিটুনিতে হত্যা মামলার প্রধান আসামিবিস্তারিত পড়ুন

  • প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে: প্রধানমন্ত্রী
  • কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
  • শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • কক্সবাজারে অগ্নিকাণ্ড, টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০
  • চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: চিফ হুইপ
  • ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • কক্সবাজারে রিসোর্টের আগু.ন নিয়ন্ত্রণে, নিহ.ত বেড়ে ৬
  • মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি
  • সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি