রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডে কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডের ইটাগাছা পূর্ব পাড়া এলাকায় এলাকাবসীর দীর্ঘদিনের দাবী কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১১ আগস্ট) সকালে সাতক্ষীরা পৌরসভার আয়োজনে ইটাগাছা পূর্বপাড়া এলাকায় পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি শোকাবহ আগষ্টে শহিদ বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সকল শহিদদের রুহের মাগফিরাত কামনা ও বিন¤্র শ্রদ্ধা জানিয়ে বলেন, “আপনারা জানেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘণ্য ও নিকৃষ্ট হত্যাকান্ড হয়েছিল ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট। অগস্ট মাস একটি কলংঙ্কিত মাস। অনেক দিন
সাতক্ষীরা পৌরসভার তেমন উন্নয়ন হয়নি। খুব শীঘ্রই সাতক্ষীরা পৌরসভার উন্নয়ন কাজ শুরু হবে। উন্নত নাগরিক সেবার লক্ষ্য নিয়ে আমি একটি সুন্দর ও
নান্দনিক পৌরসভা তৈরী করতে চাই।

জার্মান সরকার প্রদত্ত কেএফডব্লু প্রকল্প এর কাজ শুরু হলে সাতক্ষীরা পৌরসভার চেহারা পাল্টে যাবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, পৌরসভার ৭,৮ ও নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মিসেস রাবেয়া
পারভীন, জেলা শ্রমিক রীগের সহ-সভাপতি শেখ সাহাঙ্গীর হোসেন শাহিন, পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, ইউপি সচিব কাঞ্চন কুমার দে, সমীর কুমার প্রমুখ।

ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে কোভিড-১৯ প্রজেক্ট এর আওতায় পৌরসভার ৭নং ওয়ার্ডের ইটাগাছা ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের সামনে থেকে ইটাগাছা
পূর্বপাড়া এলাকায় ভাংড়ী ব্যবসায়ী রবিউল ইসলামের বাড়ি অভিমুখে ৫৪০ মিটার কার্পেটিং রাস্তা প্রায় ১৮ লক্ষ টাকা ব্যয়ে এ নির্মাণ করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সহকারি প্রকৌশলী কামরুল আখতার তপু, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, জেলা মৎস্যজীবীলীগের সভাপতি মীর আজহার আলী শাহিন, পৌরসভার এস ও কামরুজ্জামান শিমুল, মহাব্বত হোসাইন, ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. ফজলু ঢালী প্রমুখ।

সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডের ইটাগাছা পূর্ব পাড়া এলাকায় এলাকাবসীর দীর্ঘদিনের দাবী কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন হওয়ায় এলাকাবাসীর মধ্যে
আনন্দ ও উচ্ছাস লক্ষ্য করা গেছে। এসময় দলীয় ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. মিজানুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড

দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতেবিস্তারিত পড়ুন

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’বিস্তারিত পড়ুন

ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সিটি কর্পোরেশন ও শহরাঞ্চলসহ সারাদেশে তিন চাকার ব্যাটারিচালিত ই-রিকশার চলাচল ও ব্যবস্থাপনাবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ
  • মির্জা ফখরুলের চেয়ারে সালাহউদ্দিনকে বসিয়ে কী বার্তা দিল বিএনপি?
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?