বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডের ওএমএস ডিলারের বিরুদ্ধে কারচুপির অভিযোগ

ওমর ফারুক বিপ্লব: সাতক্ষীরা শহরে পলাশপোল বউ বাজারে সরকারের খোলা বাজারের খাদ্য বিক্রয়(ওএমএস)কার্যক্রমে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ সরকারের নির্ধারিত বরাদ্দকৃত চাল ও আটা সাধারন মানুষকে দিচ্ছে না।গোপনে বাইরে বিক্রি করে দিচ্ছে। সাতক্ষীরা সদর খাদ্য গুদামের সূত্রে জানা যায়,সরকারি নীতিমালা অনুযায়ী সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন ৩০ টাকা দরে প্রত্যেক গ্রাহককে সর্বোচ্চ ৫ কেজি চাল সর্বমোট ১৩০জন গ্রহককে প্রদান করা ও ২৪ টাকা দরে প্রত্যেক গ্রাহককে সর্বোচ্চ ৫ কেজি আটা সর্বমোট ১৩০জন গ্রহককে বরাদ্দ দেয়া হয়। কিন্তু ডিলার মোঃ শাহিনুর জামান তার নামে বরাদ্দকৃত চাল ও আটা সাধারন মানুষকে দিচ্ছে না। ডিলার প্রায়ই সকাল ১১টার মধ্যেই বিক্রি বন্ধ করে দোকান বন্ধ করে দেয়। শহরের পৌর ৯নং ওয়ার্ডের পলাশপোল বউ বাজারে এলাকায় এই ডিলারের দোকান থেকে অনেকেই খালি হাতে ফিরে যাচ্ছে।

এলাকাবাসী ভুক্তভোগী মুজিবার জানান, ডিলার মোঃ শাহিনুর জামানের ব্যবহার খুবই খারাপ।প্রত্যেকটা মানুষের সাথে খারাপ আচারণ করে। সে জন্য মানুষ এখন কম আসে ৭০থেকে ৮০ জনের মতো মানুষ আসে চাল ও আটা নিতে। আরো বলেন আমিও আর আসবো না কারণ আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের ও তো সম্মান আছে। গভীর অনুসন্ধানে জানা যায়,প্রত্যেক ব্যক্তির কাছ থেকে আইডি কার্ডের ফটোকপি নেয়া হচ্ছে। সেই আইডি কার্ডের ফটোকপির উপরে মেসার্স আরিয়া ট্রেডার্স নামের একটি সিল সই রয়েছে। ওই আইডি কার্ডের ফটোকপিতে ডিলার মোঃ শাহিনুর জামান তারিখ দিয়ে দেবে ৭দিন পর আটা নিতে হবে এবং ১৫দিন পর চাল নিতে হবে।আরো জানা যায়, ২৬০ জনকে চাল ও আটা দেয়ার কথা থাকলে দেয়া হচ্ছে ৭০থেকে ৮০ জনের কিন্তু খাতা কলমে হিসাব থাকে ২৬০ জনের। সরকারের নীতিমালা অনুযায়ী ওএমএস খাদ্য বিক্রয়ের নিয়ম সকাল ৯টা থেকে লাইনে দাঁড়িয়ে নিতে হবে,প্রতিদিনের যে বরাদ্দকৃত খাদ্য দেয়া হয় সেটা থাকা পর্যন্ত সকল শ্রেনীর কর্মজীবি মানুষের কাছে বিক্রয় করতে হবে। কিন্তু ডিলার মোঃ শাহিনুর জামান সরকারের নীতিমালা অনুযায়ী না মেনে তার ইচ্ছা মতো কার্যক্রম চালাচ্ছে।

এ বিষয়ে ওএমএস এর ডিলার মোঃ শাহিনুর জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন বলেন, সরকারের নীতিমালা অনুযায়ী প্রতিদিন যে আগে আসবে সে লাইনে দঁড়িয়ে তাকে চাল ও আটা নিতে হবে।কিন্তু কিছু দিন আগে মারামারি হয়েছে সে জন্য এলাকার কিছু নেতারা থেকে আইডি কার্ডের ফটোকপি নেবার ব্যবস্থা করে দিয়েছে। আইডিকার্ডে লিখে দেয়া হচ্ছে ৭দিন পরে দেবো না কি ১০দিন পরে দেবো।এইভাবে কি দেয়ার নিয়ম আছে এমন প্রশ্ন করলে তিনি বলেন, নিয়ম না থাকলেও কিছু করার নাই।

এ বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ এস এম মাহফুজুল আলম বলেন,এই ভাবে চাল ও আটা দেয়ার তো নিয়ম নাই বিষয় টা আমি দেখছি এবং আপনারাও একটু খোঁজখবর রাখেন। ডিলার মোঃ শাহিনুর জামান আটা ও চাল কোন জায়গায় বিক্রি করছে কিনা এমন প্রমান পেলে আমরা তার বিরুদ্ধে আইন অনুযায়ি ব্যবস্থা নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মশালা

সড়কে দুর্ঘটনা হ্রাসকল্পে স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রতি মাসে সচেতনতা প্রচারণা চালাচ্ছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাসাস ‘র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সাতক্ষীরা জেলা শাখারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী
  • সাতক্ষীরায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি
  • সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারী (৪০)’র লা*শ উদ্ধার
  • প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সদস্য হলেন রাসেল
  • যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় র‍্যালি- সভা
  • ১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ
  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন