বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ইসলাম ধর্মে গ্রহন করলেন এক তরুনী

সাতক্ষীরা প্রতিনিধি: লোভ লালসা, ভয়ভীতি, কোন প্রকার অর্থের প্রলোভন ছাড়াই শুধুমাত্র ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে “সারা আফরিন নাম ধারন করে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেছেন এক তরুনী।

বৃস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করেছেন সাতক্ষীরা আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের সনাতন বৈরাগীর মেয়ে দেবশ্রী বৈরাগী বর্তমানে সারা আফরিন (১৯)।

লিখিত বক্তব্যে তিনি বলেন আমি হিন্দু ধর্মে জন্মগ্রহণ করি। কিন্তু পড়াশুনার পাশাপাশি এবং আমার সহপাঠী কিছু মুসলমান বন্ধুদের সাথে পরিচয় হওয়া এবং তাদের সাথে চলাফেরা করে তাদের আচার ব্যবহার ভালো লাগায় আমি নিজ ইচ্ছায় যেহেতু আমি বয়স প্রাপ্ত সেহেতু ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে হিন্দু ধর্ম পরিত্যাগ করে গত ২৬ ডিসেম্বর ২০২৩ ইং তারিখে বিজ্ঞ নোটারী পাবিলেকের কার্যালয়, সাতক্ষীরায় উপস্থিত হইয়া ইসলাম ধর্ম গ্রহণ করি।

বর্তমান যেহেতু আমি ইসলাম ধর্ম গ্রহণ করিয়াছি সেইহেতু আমার বর্তমান নাম “সারা আফরিন রাখিলাম। অদ্য হইতে আমি সর্বত্র এই নামে পরিচিত লাভ করিব এবং পূর্বের নাম আমি বাতিল বলে ঘোষণা করিলাম। আমি কোন প্রকার লোভ লালসা, ভয়ভীতি, অর্থের প্রলোভন ছাড়াই নিজে স্বউদ্যোগে বাপ দাদার হিন্দু ধর্ম ত্যাগ করিয়া ইসলাম ধর্ম গ্রহণ করিয়াছি এবং গত ৩ জানুয়ারি ২০২৪ তারিখে আশাশুনি থানার গোয়ালডাঙ্গা গ্রামের আরিফুল ইসলামের বড় ছেলে মোঃ মুনতাসির মামুন ওরফে মিঠুনের সহিত ইসলামী শরীয়াত মোতাবেক ১,০০,০০১/- এক লক্ষ এক টাকা দেন মোহর ধার্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। বর্তমানে আমি আমার স্বামীর বাড়িতে সুখে শান্তিতে ঘর সংসার করিতেছি।

তিনি আরো বলেন আমার ইসলাম ধর্ম গ্রহণ করার পেছনে কারও কোন প্রকার ইন্ধন বা উস্কানি নাই। আমি সম্পূর্ণ সুস্থ্য শরীরে, স্বজ্ঞানে, নিজ ইচ্ছায় ইসলামের আচার অনুষ্ঠান এবং সহমর্মিতার প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করিয়াছি।

সংবাদ সম্মেলনের মাধ্যমে বর্তমান নতুন ধর্ম ইসলামের প্রতি অটল থেকে স্বামীর সাথে সংসার করিতে পারে, সে ব্যাপারে প্রশসনসহ সকলের সহযোগিতা কামনা করেছন নবমুসলিম সারা আফরিন

একই রকম সংবাদ সমূহ

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কখনো কোনো জাতিকে শক্তিশালী করতে পারে না বলেবিস্তারিত পড়ুন

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা,বিস্তারিত পড়ুন

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, ৭ শ্রেণির ব্যক্তিকে অযোগ্য ঘোষণা

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন কার্যক্রম সোমবার (২৭ জুলাই) থেকে শুরু হয়েছে।বিস্তারিত পড়ুন

  • ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব
  • দেশে প্রথম জাতীয় তাফসির প্রতিযোগিতা, বিজয়ীদের জন্য ২ লাখ টাকা পুরস্কার
  • শুরু হলো ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন
  • যতটুকু আমার প্রাপ্য তাও গ্রহণ করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছি : সাবেক ধর্ম উপদেষ্টা
  • পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৬ কোটি টাকা
  • মৌলিক অধিকার লঙ্ঘন করে বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত
  • ইসলামে ধর্ষণের শাস্তি, চার সাক্ষীর ধারণা ভুল : ডা. জাকির নায়েকের ভাষ্য
  • মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ
  • ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
  • পবিত্র হজ শুরু, মিনায় যাচ্ছেন হজযাত্রীরা
  • পশ্চিমবঙ্গে কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল
  • বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে বৃহস্পতিবার