বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শেখ হাসিনার উন্নয়নকে ধরে রাখতে হলে সকল ভেদাভেদ ভুলে নৌকা মার্কায় ভোট দিবেন- শহিদুল ইসলাম মিলন

মোঃ শাহারুল ইসলাম রাজ, শার্শা (যশোর): যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেন, শেখ হাসিনা সরকার বাংলাদেশকে আজ মধ্যম আয়ের দেশে পরিণত করেছে। যা বর্তমান ডিজিটাল বাংলাদেশের মানুষ ভোগ করতে শুরু করেছে। তাই এই নির্বাচনে আওয়ামীলীগকে আরো শক্তিশালী করার জন্য নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে জয়যুক্ত করতে হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৪ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে বাগআঁচড়া হাই স্কুল মাঠে বিশাল নির্বাচনী পথসভায় বক্তব্যে তিনি একথা বলেন। বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুলের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্যে এমপি আফিল উদ্দিন বলেন, আওয়ামীলীগ ক্ষমতা আছে বলে আপনারা সকলে ভালো আছেন।

৭ তারিখ ব্যালোটের মাধ্যমে বেয়িমান দের জবাব আপনারাই দিবেন। আমি যদি সংগঠনকে বাইপাস করে চলতাম জননেত্রী আমাকে পাঁচপাঁচ বারে আমাকে নৌকা দিতেননা। এই নৌকা প্রতীক আমার নয় এই নৌকা প্রতীক বঙ্গবন্ধুর স্বাধীনতার, জননেত্রী শেখ হাসিনার, ব্যক্তি আফিল উদ্দিনের এই নৌকা প্রতিকটি না। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে ধরে রাখতে হলে আপনারা সকল মোতাবেদ ভুলে নৌকা মার্কায় ভোট দিবেন।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্র কমিটির সদস্য নাজমুল হাসান, শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সহ-সভাপতি সালে আহমেদ মিন্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কোষাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান, শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন।

বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক, গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবিবার রহমান, বাগআঁচড়া ডাঃ আফিল উদ্দিন কলেজের সাবেক অধ্যক্ষ রেজাউল ইসলাম, কায়বা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাসান ফিরোজ আহম্মেদ টিংকু, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ শান্তি, সাংগঠনিক সম্পাদক আল আমিন রুবেল, বাংলাদেশ প্রেসক্লাব শার্শা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নয়ন, বাগআঁচড়া প্রেক্লাবের সভাপতি সাইফুজ্জামান মন্টু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির।

আরো উপস্থিত ছিলেন, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাভাপতি আলী আহম্মদ, সাধারন সম্পাদক ইকবাল হাসান তুতুল, বাগআঁচড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মেহেদি হাসান অপু প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ

সৌদি আরবে চাকরি দেওয়ার কথা বলে ৪ লাখ ৭৫ হাজার টাকা নেওয়ারবিস্তারিত পড়ুন

বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্যমে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় এক হ্যান্ডেলিংবিস্তারিত পড়ুন

  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ