শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা ল কলেজের প্রভাষক মরহুমা এড. হাসনা হেনা খানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

সাতক্ষীরা ল কলেজের প্রভাষক মরহুমা এড. হাসনা হেনা খানের রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ৩রা রমজান এড. হাসনা হেনা খান ফাউন্ডেশনের আয়োজনে সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডের পলাশপোল জামে মসজিদে প্রভাষক মরহুমা এড. হাসনা হেনা খানের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিলে মরহুমার রুহের মাগফেরাত কামনা ও দেশ-জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পলাশপোল জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ শহিদুল ইসলাম। মোনাজাতে সকল মুসল্লিদের সুস্বাস্থ্য কামনা এবং সকল কবরবাসীদের রুহের মাগফেরাত কামনা করার পাশাপাশি দেশ ও জাতির উন্নয়ন-সমৃদ্ধি এবং মঙ্গল কামনায় দোয়া করা হয়।

দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. এম শাহ আলম, সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খান, জেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক এড. ফাহিমুুল হক কিসলু, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক এড. আকবার আলী, সদস্য সচিব আলহাজ্ব এড. নুরুল আমিন, প্রভাষক মরহুমা এড. হাসনা হেনা খানের একমাত্র সন্তান বিথার রবিউল খান প্রমুখ।

ইফতার মাহফিলে উপস্থিত সবাই সাতক্ষীরা ল কলেজের প্রভাষক মরহুমা এড. হাসনা হেনা খানের কর্মময় জীবনের বিভিন্ন দিকের ওপর আলোচনা করেন এবং রুহের মাগফেরাত কামনার পাশা পাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করেন। দোয়া ও ইফতার মাহফিলে রাজনৈতিক ব্যক্তিবর্গ, আইনজীবী, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী, স্থানীয় এলাকাবাসী ও মসজিদের মুসুল্লীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে সাতক্ষীরা, জনভোগান্তি চরমে

দুই সপ্তাহের টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়ছে সাতক্ষীরার বিস্তীর্ণ এলাকা এতে ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা, ডুবে গেছে বাড়িঘর ও ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগ, অচল হয়ে পড়া ড্রেনেজ ব্যবস্থা। অপরিকল্পিতভাবে মাছের ঘেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

  • ​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী