বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারে রাস্তার বেহাল দশা, ভোগান্তি চরমে

সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারে পৌরসভার উদাসীনতায় কাঁচা বাজারে চলাচলের রাস্তার বেহাল দশা। চরম ভোগান্তীতে ক্রেতা-বিক্রেতারা। বর্ষার পানিতে প্রায় হাঁটু সমান কাদা ও বড় বড় গর্তে পড়ে কাঁচা বাজারে আসা ক্রেতা বিক্রেতাদের সীমাহীন ভোগান্তীতে লেজে গোবরে অবস্থা। দেখেই বোঝার উপায় নেই এটা কাঁচা বাজারের রাস্তা নাকি ধান খেতের কর্দমাক্ত জমি।

প্রতিদিন ১০/১২ জন কাঁচা বাজারে ঢুকতে গিয়ে পড়ে গিয়ে কাদা মাটি মেখে বাড়ি ফিরছে। অনেকে রাগ করে আর সুলতানপুর কাঁচা বাজারে আসা বন্ধ করে দিয়েছে। এতে করে ক্ষতির সম্মুখিন হচ্ছে ব্যবসায়ীরা। সাতক্ষীরা পৌরসভা শুধু মাত্র কাঁচা বাজার থেকে দরপত্রের মাধ্যমে চলতি বছর পেয়েছে ২৪ লক্ষ টাকা। প্রায় ৬ মাস অতিবাহিত হলেও আজ অবধি সুলতানপুর কাঁচা বাজারের উন্নয়নে একটি টাকাও খরচ করেনি সাতক্ষীরা পৌরসভা।

সোমবার (২১ জুন) সকালে সুলতানপুর কাঁচা বাজারে গিয়ে দেখা যায়, ক্রেতা ও বিক্রেতারা অথই কাদা ও গর্তে ভরা রাস্তার মধ্যে চলাচলের অসুবিধার কথা জানান এ প্রতিনিধিকে।

এসময় কাঁচা বাজারের ব্যবসায়ী কবির হোসেন, লিয়াকত, মোন্তেজ ও বাবু বলেন, আমরা বাজারের চলাচলের রাস্তার বেহাল দশার কথা শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সেক্রেটারী মো. আব্দুর রহিম বাবুকে জানিয়েছি।

তিনি বলেছেন, তিনি পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি ও এই ওয়ার্ডের কাউন্সিলর কাজী ফিরোজ হাসানের সাথে অনেক আগেই কাঁচা বাজারের রাস্তাসহ সার্বিক উন্নয়নে কথা বলেছেন। সুলতানপুর দিয়ে কাঁচা বাজারে প্রবেশের রাস্তা ও বকুলতলা মোড় হয়ে কাঁচা বাজারে প্রবেশের রাস্তা দু’টি সংস্কার করবে বলে আমাকে আশ^স্থ্য করেছিলেন। বর্ষার আগেই কাঁচা বাজারের রাস্তা সংস্কার হবে। কিন্তু এখন পর্যন্ত সাতক্ষীরা পৌরসভা রাস্তা সংস্কারে কোন পদক্ষেপ নেয়নি।

এব্যাপারে সাতক্ষীরা পৌর মেয়রের সাথে যোগাযোগ করতে তার মোবাইলে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

এব্যাপারে শহরের সুলতানপুর কাঁচা বাজারের ক্রেতা ও বিক্রেতাদের দাবী কাঁচা বাজারে চলাচলের এ ভোগান্তী দুর করে আমাদের নাগরিক সেবা দিয়ে ও স্বস্তি দিয়ে সাতক্ষীরা পৌরসভা দ্রæত পদক্ষেপ গ্রহণ করবেন।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক