বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা শ্যামনগরে সুদের লেনদেন নিয়ে সং/ঘ/র্ষে আ/হ/ত ব্যক্তির মৃ/ত্যু

আবুল কাসেম: সাতক্ষীরার শ্যামনগরে সুদের টাকা লেনদেনের বিরোধকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত মুজিবর গাজী (৬২) মারা গেছেন।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর এলাকার মৃত আহাদ আলী গাজীর ছেলে।

এর আগে রোববার সকালে শ্যামনগরের সোনার মোড় এলাকায় মুজিবর গাজী ও অমল সরকারের মধ্যে সংঘর্ষে মুজিবরসহ উভয়পক্ষের ৬জন আহত হয়।

বংশীপুর গ্রামের সুশান্ত সরকার জানান, ২০ বছর আগে অমল সরকার ৫০ হাজার টাকা সুদে ধার নিয়েছিলেন মুজিবর গাজীর কাছ থেকে। সুদ-আসলে টাকা পরিশোধের পরও মুজিবর গাজী ৯০ হাজার টাকা দাবি করতে থাকেন অমল সরকারের কাছে। গত রোববার সকালে সুদের টাকা চাইলে অমল সরকার সমুদয় টাকা পরিশোধ হয়েছে বলে মুজিবরকে জানান। এনিয়ে তর্কাতর্কির এক পরযায়ে দুইপক্ষের মধ্যে লাটি-সোটা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মুজিবর গাজী ও অমল সরকারসহ উভয়পক্ষের ৬ জন আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পরে অমল সরকার ও মুজিবর গাজীর অবস্থার অবনতি হলে তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে মঙ্গলবার দুপুরে মুজিবর গাজীর মৃত্যু হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা বলেন, সংঘর্ষে ঘটনায় সোমবার রাতে আলাউদ্দিন ও সুশান্ত সরকার বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছেন। মঙ্গলবার মুজিবর গাজীর মৃত্যু হলো।

এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা তিন দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারিবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
  • ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ