শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার আলিপুরের কায়পুত্রদের উচ্ছেদ বন্ধ ও পুর্নবাসনের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদরের আলিপুরের কায়পুত্রদের উচ্ছেদ বন্ধ, স্থায়ী আবাসন ও পুর্নবাসনের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়।

সোমবার (১৫ জুলাই ২০২৪) সকাল ১০টায় দক্ষিণ আলিপুর, সাতক্ষীরা সদর, আলিপুর ২নং ওয়ার্ডের স্থায়ী কায়পুত্র পরিবারের পক্ষ থেকে তাদের উচ্ছেদ রহিত ও পুর্নবাসনের দাবিতে কায়পুত্র পুর্নবাসন আন্দোলন কমিটির আয়োজনে এবং স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার দেড় শতাধিক মানুষের অংশগ্রহনে কালিগঞ্জ সড়কে এক মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়।

এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আন্দোলন কমিটির সভাপতি সচিন মন্ডল, মানবাধিকার কর্মি মাধব চন্দ্র দত্ত, নাগরিক কমিটির আহবায়ক এড.আজাদ হোসেন বেলাল,ভুমিহীন নেতা আ. সামাদ, কওসার আলী, বাসদ নেতা নিত্যানন্দ সরকার, জেলা জাসদ সভাপতি ওবায়দেস সুলতান বাবলু, জাসদ কেন্দীয় কমিটির সাংগঠনিক সম্পাদক প্রফেসর ইদ্রিস আলী, গণফোরার সাতক্ষীরা জেলা সভাপতি আলিনুর খান বাবুল, সিপিবি সভাপতি আবুল হোসেন, নদী বাঁচাও আন্দোলনের আহবায়ক আদিত্য মল্লিক, সদস্য সচিব মফিজুল ইসলাম, কায়পুত্র প্রতিনিধি নিমাই মন্ডল,কমল মন্ডল,চায়না রানী, ব্রেকিং দ্য সাইলেন্স এর প্রগ্রাম অফিসার শরিফুল ইসলাম, রিইব প্রতিনিধি হুমায়ন কবির,ই¯্রাফিল গাজী, সৃজনী সংস্থার জয় সরদার প্রমুখ।

কায়পুত্রদের এই ন্যায়সংগত দাবির প্রতি সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি, মানবাধিকার সংগঠন স্বদেশ, আইন ও সালিশ কেন্দ্র-আসক ঢাকা, এএলআরডি, রিইব, সৃজনী মহিলা লোককেন্দ্র, সাতক্ষীরা ভুমিহীন সমিতি, দলিত পরিষদ,বাংলাদেশ মহিলা পরিষদ, ব্রেকিং দ্যা সাইলেন্স, রিইব,সাতক্ষীরা, সিপিবি, বাসদ, জাসদ সহ বিভিন্ন নাগরিক ও সামাজিক সংগঠন সংহতি প্রকাশ করে।

উল্লেখ্য ইতোপুর্বে জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসন বরাবর বিষয়টি অবহিত করলেও এখনও তাদের পুর্নবাসনে এবং ঘর প্রদানে কোনও কার্যকর উদ্যোগ গ্রহন করা হয়নি। মানববন্ধন থেকে অনতিবিলম্বে তাদের যথাযথভাবে স্থায়ী পুর্নবাসন না হওয়া পর্যন্ত উচ্ছেদ বন্ধ রাখতে প্রশাসনের কাছে অনুরোধ জানানো হয়।

উল্লেখ্য এখানে কায়পুত্ররা ২০০বছর কাল বসবাস করলেও তাদের স্থায়ী কোন জমি প্রদান করা হয়নি বা আবাসনের ব্যবস্থা করা হয়নি। সাতক্ষীরাতে বিভিন্নস্থানে ছড়িয়ে ছিটিয়ে প্রায় ৩০০ পরিবার বসবাস করে, মানববন্ধন থেকে দরিদ্র, অবহেলিত- অনগ্রসর এই জাতি গোষ্টির জন্য সরকারের বিভিন্ন সুযোগের অভিগম্যতা সৃষ্টি ও একটি কায়পুত্র পল্লী গঠনের দাবি জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার