বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদর ইউএনও’র সাথে জেলা সাংবাদিক কল্যাণ সংস্থার মতবিনিময়

আবু সাঈদ, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকাল ৪ টায় সদর উপজেলার ডিজিটাল কর্ণার হল রুমে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি ও দৈনিক বাংলার সাতক্ষীরা প্রতিনিধি মোঃ আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুইয়া।

সংগঠনের সাধারণ সম্পাদক শাহেদ আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এড. এবিএম সেলিম, সহ সভাপতি ও আমাদের নতুন সময়ের সাতক্ষীরা প্রতিনিধি ডি,এম কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও হৃদয়বার্তার নিজস্ব প্রতিনিধি এড. মিজানুর রহমান বাপ্পি, সহ-সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সন্ধ্যাবানির সাতক্ষীরা প্রতিনিধি রফিকুল ইসলাম, দৈনিক কালের চিত্রের স্টাফ ও মানবধিকার কর্মী নাজমুল আলম মুন্না, অর্থ সম্পাদক ডা. মাসুদ রানা, প্রচার সম্পাদক ও দক্ষিণের মশালের স্টাফ রিপোর্টার আমিরুল ইসলাম, দপ্তর সম্পাদক ও দৈনিক সত্যপাঠের সাতক্ষীরা প্রতিনিধি আলী হোসেন, তথ্য বিষয়ক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক সাতক্ষীরার সংবাদ স্টাফ রিপোর্টার শেখ আল আমিন।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক কাগজের সংবাদ সাতক্ষীরা প্রতিনিধি কবির হোসেন, আজগার আলী, দৈনিক আলোকিত সকাল সাতক্ষীরা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, মোঃ অমিদ হাসান মিলন, দৈনিক সাতক্ষীরা সকালের নিজস্ব প্রতিনিধি জাফর হোসেন, মনিরুজ্জামান প্রমুখ। মতবিনিময় সভায় প্রধান অতিথি শামীম ভুইয়া বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন হিসেবে নিপিড়ত জুলুম অত্যাচার মানুষের কথা খুরধর লেখনির মাধ্যমে তুলে ধরে।

সাংবাদিক সমাজ সবসময় দেশ ও কল্যাণের পক্ষে অবিচল থাকে, যার কারনে সাংবাদিক সমাজ দেশের চতুর্থ স্তম্ভ ও জাতির বিবেক বলা হয়। তিনি আরো বলেন, সাংবাদিকরা সবসময় লেখুনির মাধ্যমে আমাদের সহযোগিতা তথা সরকারকে নিরালসভাবে সহযোগিতা করে। যার জন্য বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে কাজ করছে।

অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের আলোর সাতক্ষীরা প্রতিনিধি শাহেদ আহমেদ।

একই রকম সংবাদ সমূহ

প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত হ‌লেন ইমতিয়াজ, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

দৈনিক প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মী সম্মেলনে সেরা প্রতিনিধি হিসেবেবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ৬৯ বছরেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন

বয়স ৬৯ বছর। জীবনের শেষ প্রান্তে এসেও জোটেনি সরকারি বয়স্ক ভাতার কার্ড।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর যাত্রা শুরু

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন সংবাদপত্রবিস্তারিত পড়ুন

  • দল-মত নির্বিশেষে সাতক্ষীরার মানুষের খাদেম হয়ে কাজ করতে চাই: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বায়তুল হামদ্ জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন
  • সাতক্ষীরায় ভিডিও কন্টেন্ট তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল; সমালোচিত মামুন গ্রেফতার
  • সাতক্ষীরায় এনসিটিএফের উদ্যোগে বর্ণাঢ্য শিশু সমাবেশ ও প্রতিযোগিতা
  • সাতক্ষীরা জেলার রোভার স্কাউটসের ডে ক্যাম্প অনুষ্ঠিত
  • দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
  • সুন্দরবন, নদী ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ সাতক্ষীরা, পরিবেশ রক্ষায় বাড়ছে উদ্বেগ
  • ​সাতক্ষীরায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সমাবেশ
  • সাতক্ষীরায় দীর্ঘদিন পলাতক থাকার পর একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর
  • সাতক্ষীরায় বিধবার ডিসিআরকৃত জমি জবরদখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের পেটে ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের পেস্ট
  • আইনজীবীদের লাঞ্ছিত করার প্রতিবাদে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির তলবি সভা