শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদর ইউএনও শোয়াইব আহমেদের বদলির আদেশ স্থগিত

আবু সাঈদ: সকল জল্পনা কল্পনার অবশন ঘটিয়ে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমেদ কে বদলির আদেশ স্থগিতে জনমনে স্বস্তি।

সূত্রে প্রকাশ গত কয়েকদিন পূর্বে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃ ক প্রজ্ঞাপন জারির মাধ্যমে সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী অফিসার শোয়াইব আহমেদ কে সাতক্ষীরা থেকে যশোর জেলার মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার হিসাবে নিয়োগ দেন।

উক্ত আদেশের বিষয়ে সাতক্ষীরার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফূসে ওঠেন এবং সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের নিকট বদলির আদেশ স্থগিত এর জন্য জোর দাবি করেন। তারাই ধারাবাহিকতায় সাতক্ষীরা গণমানুষের সেবক ও সদালাপি নির্বাহী অফিসার শোয়াইব আহমেদকে পূর্বের আদেশ প্রত্যাহার করে সাতক্ষীরাতে বহাল রাখেন।শোয়াইব আহমেদের বদলীর আদেশ সাতক্ষীরার মানুষ জানতে পেরে সামাজিক যোগাযোগ সহ বিভিন্নভাবে ফুসে ওঠেন এবং প্রতিবাদ জানান ও সাথে সাথে তারা ওই আদেশের আদেশ বন্ধের জন্য বিভিন্ন ধরনের প্রতিবাদ ও তাকে পুনরায় বহালের জন্য মিডিয়ার মাধ্যমে ঝড় তোলেন। এত করে দেখা যায় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে মন্তব্য করে লিখেছেন যে সাতক্ষীরার জন মানুষের সেবক হিসেবে ইউএনও একজন ভালো এবং সাদা মনের মানুষ তাকে আমরা বদলির আদেশ রোহিত হোক। অনেকে আবার লিখেছেন তিনি সদালাবি ও যোগ্য অফিসার হিসেবে অল্প দিনের ভিতরে সাতক্ষীরা মানুষের সেবা দিয়ে হৃদয়ে আস্তা করে নিয়েছেন।

বিষয়টি বিবেচনা নিয়ে জন প্রশাসন মন্ত্রণালয় পুনরায় সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমেদ কে বদলির আদেশ স্থগিত করে, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে সোমবার যেয়ে দেখা যায় অফিসে বহু মানুষ তাকে অভ্যর্থনা ও শুভেচ্ছা জানানোর জন্য ভিড় জমায়।

এসময় তিনি সকলের কাছে নতুন সাতক্ষীরা হিসেবে সাজানোর জন্য সহযোগিতা কামনা করেন এবং দোয়া কামনা করেন। তিনি আরো বলেন সাতক্ষীরার মানুষ যে ভালোবাসা আমাকে দিয়েছে এটা একটা অমূল্য। সাতক্ষীরায় যতদিন আমি থাকবো আমার দ্বারাই কোন ব্যক্তির ক্ষতি হোক তা আমি চাইবো না আপনারা সকলে সকলের জন্য দোয়া করবেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওয়ার্ডভিত্তিক আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালেবিস্তারিত পড়ুন

বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল

‎বাংলার নারী জাগরণ, প্রগতিশীল আন্দোলন এবং মানবিক মূল্যবোধের ইতিহাসে যে কজন মহীয়সীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ
  • মহিষ কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো জনি বিফ হাউজের বড় মহিষ
  • সাতক্ষীরায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই সন্তানের জননী নিখোঁজ
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন
  • সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • সাতক্ষীরায় বিশ্ব শিশু নির্যাতন প্রতিরোধ দিবসে র‌্যালি ও আলোচনা সভা
  • হামিদুর রহমান: মা ও সন্তানের অবয়বে এঁকেছিলেন বাঙালির অস্তিত্ব
  • সাতক্ষীরার শাল্যে মসজিদে ৯ শিশুর কোরআন শিক্ষার ছবক প্রদান
  • সাংবাদিককে অপহরণের চেষ্টা, সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দা
  • বিলাল হোসেনকে তু‌লে নেওয়ার চেষ্টা সাংবা‌দিকতার উপর আঘাত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ