বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদর উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

 ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, পেঁয়াজ ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৬ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে  সদর উপজেলা হলরুমে সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বীজ ও সার বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ সরকার কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য কৃষিখাতে সব সময় প্রণোদনা সহায়তা দিয়ে থাকেন। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, আর কৃষকরা হলো দেশের প্রাণ।  

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার আফজাল হোসেন, কৃষক মেহেদী হাসান প্রমুখ।

সদর উপজেলার ৩ হাজার ৫০০ জন কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ করা হবে। সদর উপজেলার ৫০ জন কৃষকের মাঝে খেসারি বীজজন প্রতি ৮ কেজি, ১৭০ জন কৃষকের মাঝে গম বীজ জন প্রতি ২০ কেজি,  ৬০ জন কৃষককে পেঁয়াজের বীজ জনপ্রতি এক কেজি ও ১১০ জন কৃষকের মাঝে সূর্যমুখীর বীজ ১ কেজি করে বিতরণ করা হবে। সরিষা, গম, পেয়াজ ও সূর্যমুখী বীজ কৃষক প্রতি ১ বিঘার জন্য বীজ, ডিএপি সার ১০ কেজি, ৫কেজি এমওপি সার বিতরণ করা হবে।

এসময় সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের কৃষি অফিসার, সুবিধাভোগী কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রুম্মান শাহরিয়া।

একই রকম সংবাদ সমূহ

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গরিব, দুঃস্থ, কর্মহীন,বিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন