বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদর পিস ফ্যাসিলিটেটর গ্রুপের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ

“শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে সাতক্ষীরা সদর পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিসএফজি ) সক্ষমতা বৃদ্ধির লক্ষে ৩ দিনের আবাসিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে । দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

সাতক্ষীরা সদর উপজেলায় মানুষের মাঝে সকলক্ষেত্রে সম্প্রীতিপূর্ণ আচরণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ার লক্ষ্যে ৩০ জুন ২০২৪ এবং ০১ ও ০২ জুলাই ২০২৪ তিন দিন ব্যাপী খুলনার সিএসএস আভা সেন্টারে পিস ফ্যসিলিটেটর ব্যাসিক (পিএফবিটি) প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সুস্থ্য ও শান্তি পূর্ণ পরিবেশ তৈরী এবং মানবিক সমাজ গঠনে মানুষের ভূমিকা গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সমাজে মানুষের মাঝে সৌহার্দ্য পূর্ণ পরিবেশের অভাব রয়েছে । যার ফলে সমাজের মধ্যে বিভিন্ন প্রকার ক্ষোভ বিক্ষোভ এবং বিশৃঙ্খলা লক্ষ্য করা যায়, বিশেষত রাজতৈকি, ধর্মীয় ও জাতিগত বিবেধ, দ্বন্দ্ব নিরসনকে এই প্রশিক্ষণে প্রাধান্য দেয়া হয়।

উক্ত প্রশিক্ষণে ফ্যসিলিটেটর হিসাবে ছিলেন ট্রেনিং ও ক্যাপাসিটি এক্সপার্ট উত্তম কুমার সরকার, এরিয়া কো-অর্ডিনেটর এস.এম. রাজু জবেদ, ডিস্ট্রিক্ট ফ্যসিলিটেটর নাজমুল হুদা মিনা এবং প্রশিক্ষণে উপস্থিত ছিলেন রুবিনা আক্তার সিনিয়র প্রোগ্রাম অফিসার ট্রেনিং এন্ড মবিলাইজেশন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর রেজবিউল কবির এবং মোঃ আবু তাহের।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম, জাসদ এর জেলা কমিটির সহ-সভাপতি ও পিস এ্যাম্বাসেডর অধ্যক্ষ আশেক-ই-এলাহী্, সাতক্ষীরা জেলা মহিলা দল এর সভানেত্রী এবং পিএফজি এম্বাসেডর ফরিদা আক্তার বিউটি, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক এবং পিএফজি এম্বাসেডর কাজী আকতার হোসেন, সাংবাদিক এবং পিএফজি এম্বাসেডর মোস্তাফিজুর রহমান উজ্জল এবং পিএফজি কো-অর্ডিনেটর অধ্যক্ষ পবিত্র মোহন দাস।আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, সাবেক অধ্যক্ষ, সাতক্ষীরা সিটি কলেজ, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর এস এ এম আব্দুল ওয়াহেদ, সাবেক অধ্যক্ষ, সাতক্ষীরা সরকারি কলেজ; প্রফেসর ড. দিলারা বেগম, সাবেক অধ্যক্ষ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ; সাংস্কৃতিক কর্মী স ম তুহিন সহ নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধি, ধর্মিয় নেতা, শিক্ষক এবং সুশিল সমাজের গুরুত্বপূর্ন প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে সকলে শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে অঙ্গিকারবদ্ধভাবে কাজ করতে যে সকল বিষয়সমূহ আলোচনা করা হয় তার মধ্যে অন্যতম ছিলো সুষ্ঠ রাজনৈতিক পরিবেশ, দ্বন্দ্ব ও সহিংসতা নিরসন, নারীদের ক্ষমতায় ও অধিকার বাস্তবায়ন। এছাড়া রাজনৈতিক, ধর্মিয় ও জাতিগত সহিংসতা নিরসনে দল মত নির্বিশেষে পিএফজি কমিটির উদ্যোগে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয় এবং বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারন করে সাতক্ষীরা সদর উপজেলাতে সকল জনগণকে সাথে নিয়ে আগামীতে কাজ করার ত্রৈমাসিক পরিকল্পনা গ্রহণ করা হয়। সমাপনি বক্তব্যে খুলনা রিজিওনাল কোঅর্ডিনেটর মাসুদুর রহমান তার বক্তব্যে বলেন, সংঘাত নয় সম্প্রীতির বাংলাদেশ স্থাপনে রাজনৈতিক, ধর্মীয় ও নৃগোষ্ঠিগত সহিংসতা নিরসনে সাতক্ষীরা সদর উপজেলা পিএফজি অগ্রনি ভুমিকা পালন করবে এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

​ক্রয়কৃত জমি নিয়ে অপপ্রচার : সাতক্ষীরায় পৌর মেয়র প্রার্থী ওমর ফারুকের সংবাদ সম্মেলন

​নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: ক্রয়কৃত জমিকে পারিবারিক রাস্তা দাবি করে অপপ্রচার ও মিথ্যাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জলবায়ু বাস্তুচ্যুতদের জীবনমান উন্নয়নে উত্তরণের সভা

​জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং সরকারি সম্পদ ওবিস্তারিত পড়ুন

আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ, দ্রুত শাস্তির দাবি

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: আইনজীবী নিজাম উদ্দিন শান্তকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং আসামিদেরবিস্তারিত পড়ুন

  • ভোমরা স্থল বন্দরের কাস্টমস হাউসে মত বিনিময় সভা
  • কর্মস্থলে অনুপস্থিত, সাতক্ষীরায় ৪ চিকিৎসক বরখাস্ত
  • সাতক্ষীরায় ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতারণী
  • সাতক্ষীরা ৩৩ বিজিবির মানবিক উদ্যোগে ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান
  • সাতক্ষীরায় যুব নেতৃত্বে জলাবদ্ধতা নিরসনে এডভোকেসি সভা
  • শ্যামনগর উপজেলা বিএনপির ৩১ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকায় গ্রেপ্তার
  • সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা
  • কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন