রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদর হাসপাতাল স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা

সাতক্ষীরা জেলা সদর হাসপাতাল স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জুন) বেলা ১১টায় সদর হাসপাতালের কনফারেন্স রুমে সিভিল সার্জন কাম-তত্ত্বাবধায়কের কার্যালয়ের আয়োজনে সদর হাসপাতাল স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “সদর হাসপাতালের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে চিকিৎকদের আরো বেশি আন্তরিক হতে হবে। সাতক্ষীরা জেলা সদর হাসপাতাল স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা কমিটির সভা প্রতি ২ মাস অন্তর নির্দিষ্ট সময়ে হতে হবে। আলোচ্য সূচির মধ্যে কয়েকটি বিষয় সমাধানে তাৎক্ষণিক ব্যবস্থা নেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত সমাধানের নির্দেশ দেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি।”

মাসিক সমন্বয় সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. সবিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সজীব খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার, সাতক্ষীরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ডা. সুশান্ত ঘোষ, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রশিদ, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ভারপ্রাপ্ত ডা. সালমান হোসেন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শেখ ফয়সাল আহমেদ, নার্সিং সুপারভাইজার শেফালী সরকার, সদর হাসপাতালের প্রধান সহকারী মাসুম বিল্লাহ প্রমুখ।

সাতক্ষীরা সদর হাসপাতাল স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা কমিটির সভায় আলোচ্য সূচির মধ্যে ছিল- জনবল সম্পর্কিত আলোচনা, হাসপাতালে ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত আলোচনা, যত্রতত্র পোস্টার লাগানো সম্পর্কিত আলোচনা, হাসপাতালে নিরাপত্তা সম্পর্কিত আলোচনা, হাসপাতাল অভ্যন্তরে দালাল, অ্যাম্বুলেন্স সম্পর্কিত আলোচনা ও বিবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় সাতক্ষীরা জেলা সদর হাসপাতাল স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. স্মৃতিভা দাস।

একই রকম সংবাদ সমূহ

১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের

২০১১ সালের ২৯ মে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ

আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে বিশেষ তদারকির দায়িত্ব দেওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট
  • সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক
  • বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
  • সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা