বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০ টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে পুষ্প বৃষ্টিতে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। শীতের সকালে এক মনোরম পরিবেশে বাঙালি জাতির স্বাধীনতার ইতিহাস, ঐতিহ্য ধারণ করে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। গান, অভিনয়,কবিতা আবৃত্তি আর ফুলেল সাজ সজ্জায় কোমলমতি নবীন শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণকে মুখরিত করে তোলে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু। প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রিপন বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ মতিউর রহমান। অনুভুতি বক্তব্য দেন যশোর বোর্ডে প্রথম স্থান অধিকারী সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে মানবিক বিভাগে কৃতি শিক্ষার্থী আহনাফ তাহসিন, শিক্ষিকা শারমিন সুলতানা, অভিভাবক স্বপ্না চক্রবর্তী, বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ফাহিম বিল্লাহ।

এসময় উপস্থিতি ছিলেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, ইয়াহিয়া ইকবাল, সিনিয়র শিক্ষক আব্দুর রউফ, মোবাশ্বেরুল রহমান সহ সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

২০২৪ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা যশোর বোর্ডে প্রথম স্থান অধিকার করায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে মানবিক বিভাগে কৃতি শিক্ষার্থী আহনাফ তাহসিন সহ ২৪ কৃতি শিক্ষার্থীকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এসময় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জাঁকজমকপূর্ণ আয়োজনে বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ২২০ জন নবীণ শিক্ষার্থীদের বরণ করে করে নেওয়া হয়। বিদ্যালয় প্রাঙ্গণে ফুলে ফুলে ভরে উঠে। অতিথিদের আগমনে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক বৃন্দ সবমিলেই এক মিলন মেলায় পরিণত হয়।

বিদ্যালয় প্রাঙ্গণে জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে সুনাম, সুখ্যাতি তুলে ধরে শিক্ষার্থীদের আদর্শ শিক্ষাজীবন গঠনের দিক নির্দেশনা দেন ও সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সিনিয়র শিক্ষক গাজী মমিনউদ্দিন ও সহকারী শিক্ষক মোঃ কাবিজুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ