রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সরকারি কলেজে বঙ্গবন্ধু আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন: এমপি রবি

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা
সরকারি কলেজে বঙ্গবন্ধু আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায়
সরকারি কলেজ মাঠে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ আল-হাদী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন-ফেস্টুন ও
শান্তির প্রতিক পায়রা উড়িয়ে টুর্নামেন্টর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শিক্ষা বান্ধব প্রধানমন্ত্রী।

শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ব্যাপকভাবে কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন। তিনি আরো বলেন, সাতক্ষীরা সরকারি কলেজ তাদের আয়োজনে সকল অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ
ও মনোমুগ্ধকর হয়ে থাকে। আমাদের সাতক্ষীরাকে নিয়ে গর্ব করা যায়। কারণ আমাদের সন্তানেরা দেশের বিভিন্ন অঙ্গণে সুনাম অর্জন করেছে। আমি একটি সুন্দর সাতক্ষীরার স্বপ্ন দেখি। এই স্বপ্ন বাস্তবায়নে সকলের সহযোগিতা দরকার। আমাদের মানুষিকতার পরিবর্তন হলেই সাতক্ষীরা জেলা দেশের এক নম্বরে পৌছাবে ইনশাআল্লাহ।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সরকারি কলেজের সাবেক জিএস মকসুমুল হাকিম প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজ শিক্ষক পর্ষদ সম্পাদক কাজী আসাদুল ইসলাম, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক মো নজরুল ইসলাম,সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, শেখ মাহফুজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম আশিকুর রহমান আশিক প্রমুখ।

বঙ্গবন্ধু আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এ সাতক্ষীরা সরকারি কলেজের বিভিন্ন বিভাগের ১৬টি দল অংশ নেয়। সরকারি কলেজে বঙ্গবন্ধু আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানের শুরু থেকে চলতে থাকে কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় বঙ্গবন্ধুকে নিয়ে সংগীতানুষ্ঠান।

এসময় সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষক/শিক্ষার্থী ও সাবেক শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি কলেজের সহ-অধ্যাপক ওলিউর রহমান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম (জামায়াত থেকে বহিষ্কৃত) এরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা যুবদলের ৫ সদস্য বিশিষ্ট আংশিক নবগঠিত কমিটিবিস্তারিত পড়ুন

বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আধুনিক গানের সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির সম্মানের স্বীকৃতি পেয়েছেনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • সাতক্ষীরায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল
  • সাতক্ষীরায় আ.লীগ নেতা আমিনুল ইসলাম মন্টু ওরফে ভুয়া ডিআইজি গ্রেফতার
  • সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত
  • মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা
  • সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন