মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সরকারি পলিটেকনিকে মাতৃভাষা দিবসে আলোচনা ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারী ) প্রতিষ্ঠানের হলরুমে সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ প্রকৌশলী মাহানন্দ মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী জি. এম আজিজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, চিপ ইনস্ট্রাক্টর ও কম্পিউটার বিভাগের ১ম শিফটের বিভাগীয় প্রধান মো. মঞ্জুরুল ইসলাম।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ প্রকৌশলী মো. মাহবুব উল ইসলাম, বাকাসিঅকশ সাতক্ষীরা শাখার সাধারণ সম্পাদক দেবাসিস মন্ডল, নন টেক বিভাগের বিভাগীয় প্রধান ও চিপ ইনস্ট্রাক্টর সিদ্দিক আলী, ইন্সট্যাক্টর ( সিভিল) শুভজিৎ সাহা, জুনিয়র ইনস্ট্রাক্টর হাবিবুর রহমান প্রমুখ ।

আলোচনা সভা শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে সকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

প্রভাতভেরী শেষে পলিটেকনিক ক্যাম্পাসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের ইংরেজি বিভাগের ইন্সট্রাক্টর রফিকুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক

সাতক্ষীরার কলারোয়ায় অভিনব কায়দায় মোটরসাইকেলের তেলের ট্যাংকি ও সাইড কভারের মধ্যে বিশেষভাবেবিস্তারিত পড়ুন

কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা

জেলা টিভি ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি, জাতীয় দৈনিক প্রগতির সাতক্ষীরা জেলা প্রতিনিধিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে বালাইনাশক কোম্পানি ইনতেফা পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজবিস্তারিত পড়ুন

  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে অনুদানের চেক বিতরণ
  • নতুন কুঁড়ি স্পোর্টস : সাতক্ষীরা জেলার কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • উপকূলের মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন