শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সিটি কলেজের সভাপতি হলেন অধ্যাপক নওশাদ আলম

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সিটি কলেজের পরিচলানা পরিষদের এডহক কমিটি গঠন করা হয়েছে। কলেজ পরিচালনা কার্যক্রম সুষ্ঠুভাবে অব্যাহত রাখার স্বার্থে নবগঠিত এ কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজে মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক নওশাদ আলম এবং পদাধিকার বলে সিটি কলেজের অধ্যক্ষকে সদস্য সচিব করা হয়েছে।

সোমবার (০৯ সেপ্টেম্বর) ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত পত্রে এ এডহক কমিটি ঘোষণা করা হয়।

নওশাদ আলম সাতক্ষীরা শহরের দক্ষিণ কাটিয়া মাস্টারপাড়ার মৃত অ্যাডভোকেট আব্দুস ছালাম ও বুনিয়াদ কোচিং-এর পরিচালক নূরজাহান ম্যাডামের জ্যেষ্ঠ পুত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ হতে ১৯৯১ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৯২ সালে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। বর্তমানে তিনি হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজে মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

এছাড়াও তার মেজ ভাই মনজুরুল আলম সিদ্দিকী এনসিসি ব্যাংকের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা, সর্বকনিষ্ঠ ভাই কর্নেল শামসুল আলম সিদ্দিকী বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত এবং একমাত্র বোন প্রাইম ব্যাংকের একজন সিনিয়র কর্মকর্তা। তার একমাত্র পুত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং দুই কন্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।

উল্লেখ্য, সাতক্ষীরা সিটি কলেজের পরিচালনা কার্যক্রম সুষ্ঠুভাবে অব্যাহত রাখার স্বার্থে মোঃ নওশাদ আলমকে পরিচলানা পরিষদের সভাপতি, সিমান্ত আদর্শ কলেজের সহকারি অধ্যাপক মোঃ আক্তারুল ইসলামকে ভাইস-চ্যান্সেলর মনোনীত বিদ্যুৎসাহী সদস্য, প্রতিষ্ঠাতা ১জন/ প্রতিষ্ঠাতা সদস্য না থাকলে দাতা ও হিতৈষীদের মধ্যে থেকে সভাপতি কর্তৃক মনোনীত একজন এবং প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে শিক্ষকদের মধ্যে থেকে একজনকে সদস্য করে এ এডহক কমিটি গঠন করা হয়েছে।নতুন এ এডহক কমিটির মেয়াদ আগামী ০৬মাস পর্যন্ত বহাল থাকবে।

কলেজটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…