শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সুন্দরবন টেক্সটাইল মিলস পুনরায় চালুর লক্ষ্যে পরিদর্শন করলেন এমপি আশু

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সাতক্ষীরা সুন্দরবন টেক্সটাইল মিলস পুনরায় চালুর লক্ষ্যে পরিদর্শন করলেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা- ০২ আসনের সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু।

সংসদ তার বক্তব্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশের শ্রমিকদের কথা ভেবে তাদের কর্মসংস্থানের লক্ষ্যে বন্ধ মিলস গুলো পুনরায় চালু করবে। এ সুযোগকে কাজে লাগিয়ে সুন্দরবন টেক্সটাইল মিলস চালু হলে আমার সাতক্ষীরা জেলার উন্নয়নে এবং ৩ থেকে ৪ হাজার নারী পুরুষ শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।

সাতক্ষীরার ঐতিহ্যবাহী সবথেকে বড় শিল্প প্রতিষ্ঠান সুন্দরবন টেক্সটাইল মিলস। এ মিলের এর প্রতি আমার আলাদা দরোদ রয়েছে। হুসাইন মোহাম্মদ এরশাদের রাষ্ট্র পরিচালনা কালীন সময়ে আমি এ প্রতিষ্ঠানের ঠিকাদারি কাজ করেছিলাম। এর সাথে আমার ভালোবাসা জড়িয়ে আছে। ইতিমধ্যে সুন্দরবন টেক্সটাইল মিলস স্কুলে প্রধানমন্ত্রীর তহবিল হতে ২০ লক্ষ টাকা স্কুলের মেরামত বাবদ প্রদান করেছি।

পরবর্তীতে এই প্রতিষ্ঠানের আরো উন্নয়নে আমি সকলকে নিয়ে কাজ করব। বুধবার (২৪ এপ্রিল) সুন্দরবন টেক্সটাইল মিলস পরিদর্শন ও মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, দত্তর সম্পাদক ও সুন্দরবন টেক্সটাইল মিলস চালু বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শেখ হারুন উর রশীদ প্রমুখ।

এসময় সুন্দরবন টেক্সটাইল মিলের সার্বিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন মিলস ইনচার্জ শফিউল বাশার, শিবপুর ইউপি চেয়ারম্যান এস এম আবুল কালাম, সুন্দরবন টেক্সটাইল মিলস চালু বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ সরদার, সদস্য সচিব মাগফুর রহমান,সুন্দরবন টেক্সটাইল মিলস চালু বাস্তবায়ন কমিটির দপ্তর সমন্বয়কারী শেখ শওকত আলী, শ্রমিক রেজাউল হক রেজা প্রমুখ।

এর আগে সংসদ সদস্য ও অতিথিবৃন্দ কে গার্ড অফ অনার প্রদান করেন সুন্দরবন টেক্সটাইল মিলস কর্তৃপক্ষ। পরিদর্শন ও মতবিনিময় শেষে মিল প্রাঙ্গনে ফলস বৃক্ষরোপণ করেন অতিথি বৃন্দ। এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আনোয়ার জাহিদ তপন, শেখ সাখাওয়াতুল করিম পিটুল, সহ যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মশিউর রহমান বাবু, ধর্ম বিষয়ক সম্পাদক ও সংসদের একান্ত সহকারী শেখ নাঈম হোসেন।

জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, সদর উপজেলা যুব সংহতির সভাপতি ও ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ বদরুজ্জামান বদু, লাবসা ইউপি সদস্য মোঃ মনিরুল ইসলাম, সুন্দরবন টেসটাইল মিলস স্কুলের প্রধান শিক্ষক গাজী শাহজাহান সিরাজ সহ মিলের কর্মকর্তা কর্মচারী ও শ্রমিক বৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…