বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারে মৎস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল

সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারে মৎস্য ব্যবসায়ী
সমিতির উদ্যোগে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ মার্চ) রাতে সুলতানপুর মাছ বাজারে সাতক্ষীরা মৎস্য ব্যবসায়ী
সমিতির আয়োজনে সংগঠনের সভাপতি আলহাজ্ব আ.স.ম আবদুর রব এর সভাপতিত্বে ওয়াজ
মাহফিলে প্রাধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-০২ সংসদ সদস্য
নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সম্মানিত অতিথি
হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা মৎস্য ব্যবসায়ী সমিতির উপদেষ্টা ও
সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হাসান, সাতক্ষীরা
মৎস্য ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা আলহাজ্ব নুুর আলী মোড়ল, শহর কাঁচা
ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম বাবু প্রমুখ।
ওয়াজ মাহফিলে প্রধান আলোচক ছিলেন মাওলানা মোস্তফা মাহবুবুর আলম, হাফেজ
মাওলানা আমিনুল ইসলাম আমিনী। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা
মৎস্য ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মো. মাহাবুবুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

ডব্লিউএসইউপি (WSUP) বাংলাদেশ এর নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কলারোয়ায় স্যানিটারি ন্যাপকিন বিক্রির মাধ্যমে তরুণ নারীদের আয়বর্ধকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায়বিস্তারিত পড়ুন

মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, গণণমাধ্যম শিল্পকে ভিন্নভাবেবিস্তারিত পড়ুন

  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা
  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন