বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা-২ আসনের জনগণের ভোট ও ভালোবাসার শক্তিতেই ধানের শীষের বিজয় হবে ইনশাল্লাহ-দেবহাটার টাউনশ্রীপুরে আব্দুর রউফ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারী) বিকালে দেবহাটা উপজেলার সদর ইউনিয়নের টাউন শ্রীপুর ঈদগাহ ময়দানে সদর ইউনিয়নবাসীর আয়োজনে দেবহাটা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান মাসুম এর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাতক্ষীরা-২ আসনের জনগণের ভোট ও ভালোবাসার শক্তিতেই ধানের শীষের বিজয় হবে ইনশাল্লাহ। শান্তি উন্নয়ন ও নিরাপত্তার জন্য জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষের বিকল্প নেই। স্বাধীনতা বিরোধী শক্তি কখনো ক্ষমতায় আসতে পারবে না। কারণ তারা সব সময় দেশ ও জাতির সাথে বেইমানি করেছে। তারা শরিয়া আইন অনুযায়ী দেশ চালাতে চায়না। অথচ তারা রাজনীতির নামে ও ক্ষমতার লোভে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। আগামী ১২ ই ফেব্রুয়ারি ঐ দলকে দেশের জনগণ লাল কার্ড দেখাবে। জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের দল। জনগণের ভোটেই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে বিএনপি এবং দেশের প্রধানমন্ত্রী হবেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। দেশের স্বাধীনতা বিরোধী শক্তিরা যেন মাথা ছাড়া দিয়ে না উঠতে পারে। সেজন্য সকলকে সজাগ থেকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, দেবহাটা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সাবেক সভাপতি শেখ সিরাজুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু, আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশা প্রমুখ।

এসময় জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মী, সমর্থক ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবহাটা সদর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টু, দেবহাটা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আলী রেজা ও দেবহাটা সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আল মামুন আব্দুল্লাহ।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত

সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালি-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • শিগগিরই মন্ত্রিসভায় নতুন মুখ, আসতে পারেন যেসব জেলা থেকে
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!
  • ‘কোটা সংস্কারের কথা প্রধানমন্ত্রী বলেছিলেন ২০১৪ সালেই’ : প্রেস সচিব সালেহ শিবলী
  • রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
  • যুক্তরাষ্ট্রে মশক নিধন শেখার দরকার নেই, ডোবার পাশে বসলেই উপায় বের হবে : প্রধানমন্ত্রী