মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে শ্যামনগর ও কালীগঞ্জে পৃথক পৃথক ভাবে র‍্যালি, আলোচনা সভা

বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর ও কালীগঞ্জে পৃথক পৃথক ভাবে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কুষ্ঠ সংগঠন আলো সোসাইটি ও শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে আলোচনা সভার পূর্বে একটি সচেতনতা র‌্যালি করা হয়। র‌্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যালয় থেকে বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে একই স্থান এসে শেষ হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য “কুষ্ঠরোগ নিরাময়যোগ্য, সামাজিক কুসংস্কার প্রকৃত বাধা”।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সিএসএস এর প্রজেক্ট অফিসার মো. খালেকুজ্জামানের সঞ্চালনায় কুষ্ঠ রোগ নির্নয় ও করনীয় সর্ম্পকে আলোচনায় অংশ নেন সিএসএস এর পরিচালক স্বাস্থ্য সাজ্জাদুর রহিম পান্থ, আবাসিক মেডিকেল অফিসার সিএম তরিকুল ইসলাম, এমওডিসি ডাঃ মিলন হোসেন, টিএলসিএ ইন্দ্রজিৎ কর্মকার প্রমুখ। বেসরকারি সংগঠন সিএসএএস, দাতা সংগঠন দ্যা ল্যাপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় সমগ্র অনুষ্ঠানের আয়োজন করে জেলা স্বাস্থ্য বিভাগ।

বক্তারা বলেন ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ থেকে কুষ্ঠ মুক্ত করার যে সরকারের অঙ্গীকার তার সাথে সংহতি জ্ঞাপন করেন উপস্থিত সকলে। আলোচনা সভায় সদর হাসপাতালের নার্স এনজিও কর্মকর্তা বৃন্দ সাংবাদিক ও সুধীজন অংশ গ্রহণ করেন। শেষে কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এছাড়া কুষ্ঠ সংগঠন আলো সোসাইটির পক্ষ থেকে পৃথকভাবে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

এদিকে দুপুরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডা: রুপা, আরএমও টিএলসিএ মিসেস ঝর্ণা খাতুন, সিএসএস এর পরিচালক স্বাস্থ্য সাজ্জাদুর রহিম পান্থ, প্রজেক্ট অফিসার মো. খালেকুজ্জামান। শেষে কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতন্দ্রপ্রহরীর ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে

জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদন করেছে মন্ত্রিপরিষদ। নতুন বেতনস্কেলে অধিকাংশ গ্রেডে প্রারম্ভিক মূলবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি
  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত
  • বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা
  • লংমার্চ ও সমাবেশ, পুলিশের সহযোগিতা চায় চট্টগ্রাম জামায়াত
  • রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
  • আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে: বিএনপির এমপি সেলিম
  • ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, শনাক্তে রেকর্ড
  • পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে, তালিকা প্রকাশ
  • মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত?
  • নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড
  • বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
  • ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী