বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পানি কমিটির সভায় বেতনা-মরিচ্চাপ অববাহিকায় টিআরএম বাস্তবায়নের জোর দাবি

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা এবং নদী ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলা পানি কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভা থেকে বেতনা ও মরিচ্চাপ অববাহিকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) জোয়ারাধার পদ্ধতি বাস্তবায়নের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সাস্টেইনেবল রিভার বেসিন ম্যানেজমেন্ট (এসআরএম): অ্যাডাপ্টিং ক্লাইমেট চেঞ্জ ইন দ্য সাউথওয়েস্ট বাংলাদেশ প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ ও সদর উপজেলা পানি কমিটির যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা সদর উপজেলা পানি কমিটির সভাপতি মো. মফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত, বিশেষ অতিথি ছিলেন সদর সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা। এছাড়া বক্তব্য দেন নদী ও পানি বিশেষজ্ঞ হাসেম আলী ফকির, বল্লী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মহিতুল ইসলাম, তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, সদর উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ বাবু, দপ্তর সম্পাদক মহুয়া মঞ্জুয়ারা, উত্তরণের প্রজেক্ট অফিসার দিলীপ কুমার সাহা, শেখ সেলিম আক্তার স্বপন, ফিল্ড অফিসার গোলাম হোসেন, যুব পানি কমিটির সভাপতি মো. হোসেন আলী, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলসহ অনেকে।

সভায় বক্তারা বলেন, ১৯৯০-এর দশক থেকে সাতক্ষীরা জেলার বেতনা, মরিচ্চাপ ও প্রাণসায়ের অববাহিকায় জলাবদ্ধতা সমস্যা ভয়াবহ রূপ ধারণ করেছে। দিন দিন এ সমস্যা বাড়ছে এবং এর প্রভাব সুন্দরবন পর্যন্ত বিস্তৃত হচ্ছে। বেতনা, মরিচ্চাপ, প্রাণসায়ের, লাবণ্যবতী ও সাপমারা নদী পলি জমে মৃত কিংবা মুমূর্ষ অবস্থায় পৌঁছেছে। বর্ষা মৌসুমে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে মানুষ ঘরবাড়ি ও জীবিকা হারাচ্ছে, বিপন্ন হচ্ছে এলাকার জীববৈচিত্র্য।

সভা শেষে ইউএনও বরাবর প্রদত্ত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জলাবদ্ধতা নিরসনে বারবার নদী খনন, খাল খনন ও স্লুইসগেট সংস্কারের মতো সনাতনী পদ্ধতি প্রয়োগ করা হলেও তা কার্যকর হয়নি। মূল সমস্যা নদীতে অতিরিক্ত পলি জমা, যা টিআরএম বাস্তবায়ন ছাড়া দূর করা সম্ভব নয়।

স্মারকলিপিতে আরও বলা হয়, খুলনার ভবদহ ও কপোতাক্ষ অববাহিকায় টিআরএম বাস্তবায়নের মাধ্যমে সফলভাবে জলাবদ্ধতা দূর করা সম্ভব হয়েছে। একইভাবে সাতক্ষীরার বেতনা ও মরিচ্চাপ অববাহিকায় টিআরএম বাস্তবায়ন এবং ইছামতি নদীর সঙ্গে লাবণ্যবতী ও সাপমারা নদীর উন্মুক্ত সংযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়।

এছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন আইডব্লিউএম-এর সমীক্ষা এবং ‘বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা ২১০০’-এ বেতনা-মরিচ্চাপ অববাহিকায় টিআরএম বাস্তবায়নের সুস্পষ্ট নির্দেশনা থাকলেও তা বাস্তবায়ন না হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা দ্রুত টিআরএম বাস্তবায়ন, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিতকরণ এবং জনগণ ও স্টেকহোল্ডারদের অংশগ্রহণের মাধ্যমে টেকসই সমাধানের আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক