সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা-২ আসনে ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন সাবেক এমপি আশু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনে প্রচলিত মিছিল–মিটিং ও জনসমাবেশ এড়িয়ে সরাসরি ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন সাবেক সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তিনি বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে ঘুরে সাধারণ মানুষের খোঁজখবর নিচ্ছেন এবং তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শুনছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সরেজমিনে দেখা গেছে, সদর উপজেলার শিবপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে বড় আয়োজনের পরিবর্তে সীমিত পরিসরে ব্যক্তিগত যোগাযোগকে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। কৃষক, শ্রমজীবী মানুষ, নারী ও বয়স্ক ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলে এলাকার জলাবদ্ধতা, কর্মসংস্থান সংকট, স্বাস্থ্যসেবা ও জলবায়ুজনিত সমস্যার কথা শুনছেন সাবেক এই এমপি।

এ বিষয়ে আশরাফুজ্জামান আশু বলেন, মিছিল–মিটিংয়ে অনেক সময় সাধারণ মানুষের কথা শোনা যায় না। আমি চাই ভোটাররা সরাসরি তাদের অভাব–অভিযোগ আমাকে বলুক। মানুষের আস্থা ও বিশ্বাসই আমার মূল শক্তি।

দিনব্যাপী গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সহসভাপতি আব্দুস সালাম সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান বাবু, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান বিপুল, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কাজী আমিনুর হক ফিরোজ, সদস্য সচিব কমল বিশ্বাস, জেলা শ্রমিক পার্টির আহ্বায়ক মাগফুর রহমান, পৌর ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, জেলা তরুণ পার্টির আহবায়ক আবু ইয়াসিন ও সদস্য সচিব আব্দুল কাদের, জেলা যুব সংহতির সহ-সভাপতি শেখ সেলিম, সদর উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি বদরুজ্জামান বদু, সদর উপজেলার ছাত্র সমাজের সাধারণ সম্পাদক কাইয়ুজ্জামান পাভেল, সরকারি কলেজ ছাত্র সমাজের সভাপতি সাকিব জামান দীপ্ত, যুব সংহতি নেতা নাহিদ সুলতান শাহিন, জুম্মন আলী গাজীসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার ৮ নম্বর ধুলিহর ইউনিয়নের অফিল সরদারের বাড়ি হতে দামারপোতাবিস্তারিত পড়ুন

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নিবিস্তারিত পড়ুন

  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • সাতক্ষীরায় ট্রি অফ লাইফ সংস্থার উদ্যোগে পানিবন্দি ও অসহায় ৩হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
  • জিএম নুর ইসলামের আত্মার মাগফিরাত কামনায় নাগরিক শোক সভা ও দোয়ানুষ্ঠান
  • আইনমন্ত্রীর সাতক্ষীরায় আগমনে ফুলের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ
  • সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম
  • সাতক্ষীরা কুষ্ঠরোগ নিয়ে সাংবাদিকদের সাথে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন