শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাফজয়ী মাছুরা ও তার পরিবারের সদস্যদের জেলা প্রশাসনের উদ্যোগে সংবর্ধনা

সাফ মহিলা চ্যাম্পিয়নশীপ-২০২২-এ বাংলাদেশ মহিলা ফুটবল দলের গৌরবময় অর্জনে সদস্য মাছুরা পারভীন ও তার পরিবারের সদস্যদের সাতক্ষীরায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার (০২ অক্টোবর) বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্য মাছুরা পারভীন ও তার পিতা রজব আলী। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সজীব খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপী, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশারাফুজ্জামান আশু, সান্টু চৌধুরী, জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, সাবেক ফিফা রেফারী তৈয়ব হাসান বাবু, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ভোমরা সিএন্ডএফ এজন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকছুদ খান, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিন, মীর তাজুল ইসলাম রিপন, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ইকবাল কবির খান বাপ্পি, জেলা ফুটবল এসোসিয়েশনের ট্রেজারার শেখ মাসুদ আলী প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি ও জেলা প্রশাসক হুমায়ুন কবির মাছুরা পারভীন ও তার পিতাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং নারী ফুটবলার মাছুরা পারভীনের হাতে মহান স্বাধীনতার স্মৃতি জাতীয় পতাকা সম্বলিত ক্রেস্ট তুলে দেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি এবং মাছুরা পারভীনকে আর্থিক সহায়তা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্রেস্ট ও নগদ ১ লাখ টাকা প্রদান করা হয়। এসময় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন এ এসময় মাছুরার বাড়ির তৈরীর জন্য ৮ শতক খাস জমি বন্দোবস্ত ব্যবস্থাসহ তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এসময় মাছুরা বলেন, আমার নিজ জেলা সাতক্ষীরায় আমাকে যেভাবে সংবর্ধিত করা হলে তা চির স্মরনীয় হয়ে থাকবে। সাতক্ষীরাসহ দেশবাসির ভালোবাসায় আজ বাংলাদেশ নারী ফুটবল টিম বিজয় উল্লাস প্রকাশ করছে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রিন্ট্র ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক